
প্রকাশ: ৯ জুন ২০২৬, ১১:১

দেশজুড়ে সম্ভাব্য নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে শুরু করে ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে নির্বাচনি কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
