
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১৩:৬

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার দেশের সব নাগরিকের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই মাস থেকে প্রথম ধাপে বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, নরসিংদী ও নোয়াখালী জেলায় এই সুবিধা চালু করা হবে। পর্যায়ক্রমে পুরো দেশেই এই সেবা সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
