বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৯

শেয়ার করুনঃ
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি সফরে অনুসরণযোগ্য রাষ্ট্রাচার বা প্রটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। গত ১৬ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়, যা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

নতুন নির্দেশনায় দেশ-বিদেশে সফরকালে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি, অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনার বিষয়গুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী বিদেশ সফরে গেলে অথবা দেশে ফেরার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব কিংবা যুগ্মসচিবকে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।

দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঢাকায় যাত্রা ও প্রত্যাবর্তনস্থলে তার একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা পর্যায়ের সফরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা আগমন ও বিদায়ের সময় অভ্যর্থনা জানাবেন।

আরও

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি
তবে নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র অভ্যর্থনার জন্য জেলা প্রশাসক বা পুলিশ সুপারের নিজস্ব সরকারি সফর বাতিল করার প্রয়োজন হবে না। প্রয়োজনে জ্যেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। তবে মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিশেষভাবে চাইলে জেলা প্রশাসক বা পুলিশ সুপার সফরসূচি পরিবর্তন করতে পারবেন।

উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত থাকবেন। অপ্রয়োজনে জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক নয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর বিমানবন্দর কিংবা রেলস্টেশনে আগমন বা প্রস্থানের সময় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের উপস্থিতি প্রয়োজন হবে না, যদি না বিশেষ প্রয়োজন দেখা দেয়।

ট্রানজিট হিসেবে অন্য জেলার বিমানবন্দর বা রেলস্টেশন ব্যবহৃত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার সদরদপ্তরে অবস্থান করলে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।

মন্ত্রীসফরসরকারিনির্দেশনানির্দেশনা জারি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান
সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সময় ও জনবল ব্যবস্থাপনা দক্ষ করতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

এ সম্পর্কিত আরও পড়ুন

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করা হবে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এই সংকট বর্তমান

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বার সভাপতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায় করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন বছরের মধ্যে প্রতিষ্ঠানটিকে এই অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে আগে জারি করা

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া