সোমবার, ২ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:১১

শেয়ার করুনঃ
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, এই তালিকা মূলত বৈশ্বিক নেতৃত্ব, রাজনৈতিক প্রভাব এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের মূল্যায়নের ভিত্তিতে তৈরি করা হয়। এবারের তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।

প্রতিবেদনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরোর সম্পাদক ও ভূরাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। মুখবন্ধে বলা হয়, কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসেন।

আরও

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরকেন্দ্র, ব্যয় ৬০৫ কোটি টাকা
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থাকার পর তিনি নির্বাচনের মাধ্যমে ভূমিধস বিজয় অর্জন করে দেশে ফিরে আসেন। এতে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন বলে উল্লেখ করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
টাইমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেশের জন্য বড় সংকট তৈরি করেছে।

এছাড়া প্রতিবেদনে অতীতের কিছু রাজনৈতিক বিতর্কের কথা উল্লেখ করা হলেও বলা হয়, আদালতে সেগুলো খারিজ হয়ে গেছে। বর্তমানে তিনি দ্রুত সময়ের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করছেন।

টাইমম্যাগাজিনবিশ্বরাজনীতিতারেক_রহমান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

আবারও স্বর্ণের দামে লাফ, ভরি ছাড়াল দুই লাখ

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

ইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি অর্থনীতি ও জীবন

শুষ্ক মৌসুমে পানির সংকট, বর্ষায় বন্যা ও জলাবদ্ধতা, নদীভাঙন এবং ক্রমবর্ধমান লবণাক্ততা—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের এসব সংকট মোকাবিলায় বড় সম্ভাবনা তৈরি করছে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে চার বিভাগের ১৯ জেলার ১২০ উপজেলার প্রায় ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে গার্মেন্টস মালিক নেতারা

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত রয়েছেন। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) গেজেট প্রকাশ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে প্রজ্ঞাপন দুটি জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে গার্মেন্টস শিল্পের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে নিরপেক্ষ সদস্য

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

মহেশখালীর সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটি বন্ধ থাকবে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র স্বল্পচাপের আশঙ্কা করছে পেট্রোবাংলা। রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২ নভেম্বর)। প্রাথমিকভাবে যানবাহন নিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত