
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৪৪

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে স্তব্ধ হয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা। দিনটি স্মরণে আজ বুধবার সারাদেশে পালন করা হচ্ছে নানা কর্মসূচি, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে।
