মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল: রাষ্ট্রপতি

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

শেয়ার করুনঃ
দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল: রাষ্ট্রপতি

মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময় তার পাশে দৃঢ়ভাবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দৈনিক দৈনিক কালের কণ্ঠ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল।”

২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর প্রশাসন ও বিচার বিভাগসহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে বড় ধরনের পরিবর্তন আসে। সে সময় তৎকালীন প্রধান বিচারপতি পদত্যাগ করেন এবং সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী-ও পরে দায়িত্ব ছাড়েন। আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন কীভাবে দায়িত্বে বহাল থাকলেন—এ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়।

অন্তর্বর্তী সরকারের সময় কমপক্ষে দুই দফা বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে চাপ সৃষ্টি হলেও তিনি দায়িত্বে বহাল থাকেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রীকেও শপথ পড়ান।

আরও

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাকে অপসারণের চেষ্টা হয়েছিল। তবে তিনি বিএনপি ও সশস্ত্র বাহিনীর সমর্থন পেয়েছিলেন বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তাকে আশ্বস্ত করা হয়েছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে তারা তার পাশে থাকবে এবং কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়।

রাষ্ট্রপতি আরও বলেন, তাকে অপসারণের উদ্যোগটি এসেছিল গণ-অভ্যুত্থানের কিছু নেতার চাপে। পরে রাজনৈতিক দলগুলো ও অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্তে আসে—রাজনৈতিক দলগুলো চাইলে তবেই তাকে অপসারণ করা হবে।

তিনি দাবি করেন, বিএনপি ও তাদের জোটসঙ্গীরা একটি পক্ষ হয়ে দাঁড়ায় এবং আরেকটি পক্ষ তাকে অপসারণের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত বৃহত্তর রাজনৈতিক দলের অবস্থানের কারণে উদ্যোগটি ব্যর্থ হয় এবং সরকারও সে অবস্থান সমর্থন করতে বাধ্য হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, তিন বাহিনীর প্রধানরাও তাকে সমর্থন দেন। তাদের বক্তব্য ছিল—রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তার পরাজয় মানে পুরো বাহিনীর পরাজয়। ফলে যেকোনো মূল্যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
রাষ্ট্রপতিবিএনপির সহযোগিতা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, শুরুতে তার বিষয়ে কৌতূহল ছিল। পরে তিনি বুঝতে পারেন যে তারেক রহমান আন্তরিক। “হি ওয়াজ সো কর্ডিয়াল,” মন্তব্য করেন তিনি।

তবে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির বর্তমান অবস্থান নিয়ে দলটির নেতারা প্রকাশ্যে মন্তব্য করতে অনাগ্রহ দেখাচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে কী আলোচনা হয়েছে তা তার জানা নেই। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, তখন দলের অবস্থান ছিল দেশের স্থিতিশীলতা যাতে বিঘ্নিত না হয়।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, সরকার পতনের পর থেকেই বিএনপি দ্রুত নির্বাচন চাইছিল এবং নির্বাচন ঝুঁকিতে পড়তে পারে এমন কোনো পরিস্থিতিতে দলটি যেতে রাজি ছিল না।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ অক্টোবর এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে দালিলিক প্রমাণ পাননি বলে মন্তব্য করলে বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়। ২২ অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে এবং এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাষ্ট্রপতি ওই সময়টিকে নিজের জন্য কঠিন সময় হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব তখনও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে গোয়ালন্দে প্রশাসনের সমন্বয় সভা

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

হিলিতে টুংটাং শব্দে নির্ঘুম কামাড় পল্লী

এ সম্পর্কিত আরও পড়ুন

মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু, শোক

মক্কায় আরও তিন বাংলাদেশি হাজির মৃত্যু, শোক

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে বাংলাদেশি মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। হজ বুলেটিন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুবরণকারী তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানীতে মৃদু ভূমিকম্প, কেন্দ্র টাঙ্গাইলের মির্জাপুর

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পন অনুভব করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সাত সদস্যের একটি প্রভাবশালী ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষ্যমতে, সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো মূলত এই চক্রের মাধ্যমেই প্রভাবিত হতো এবং তারা নিয়মিত প্রতি মঙ্গলবার যমুনায় বৈঠক করতেন। এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, এই কিচেন কেবিনেটের সদস্যদের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম হলেও তাদের মতামত নীতিনির্ধারণে অতিরিক্ত গুরুত্ব পেত। তিনি জানান, “আমি একবার

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদের ভোটের দায়িত্বে মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আসন্ন নির্বাচনগুলো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ও ব্যবস্থাপনা-নির্ভর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হচ্ছে। ইসি সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর–ডিসেম্বর মাসকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা,

হজ পালনে সৌদিতে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে সৌদিতে ২৮ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। নিহতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন হজযাত্রী শেষনিশ্বাস ত্যাগ করেন। সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস যৌথভাবে