শুক্রবার, ২৬ জুন, ২০২৬১২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জুলাই আন্দোলনের স্মরণে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দিবস ঘোষণা

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ২১:২৮

শেয়ার করুনঃ
জুলাই আন্দোলনের স্মরণে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দিবস ঘোষণা
প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারিভাবে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৮ জুলাই মোবাইল ব্যবহারকারীরা পাচ্ছেন ১ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা, যার মেয়াদ হবে পাঁচ দিন। এই উদ্যোগের মাধ্যমে সরকার জনসচেতনতা বৃদ্ধি এবং জুলাই আন্দোলনের ইতিহাস স্মরণ করতেই এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

বুধবার মোবাইল অপারেটরদের কাছে পাঠানো নির্দেশনায় বিটিআরসি জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুসারে এবং গত ৮ জুলাই অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সব মোবাইল অপারেটরকে ১৮ জুলাই গ্রাহকদের মধ্যে এই ইন্টারনেট ডাটা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে গ্রাহকদের আগেভাগেই জানাতে মোবাইল অপারেটরদের এসএমএস পাঠাতে বলা হয়েছে। এসএমএসে বলা হবে, “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”

আরও

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

বিটিআরসি এই কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি যথাযথভাবে পালনে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি মনে করে, এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় একটি ইতিবাচক বার্তা দেবে এবং গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সহায়তা করবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে জনগণের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটি মাথায় রেখেই এবার ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জুলাই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকার এবার এই দিবসকে স্মরণীয় করে রাখতে জনগণের হাতে তথ্যপ্রযুক্তির একটি উপহার তুলে দিতে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি এই উদ্যোগ প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই বার্তা পৌঁছাতে পারে যে, প্রযুক্তি দমন নয়, গণতন্ত্রের সহায়ক শক্তি হতে পারে।

ফ্রি ইন্টারনেট দিবস১৮ জুলাই ১ জিবি ডাটাবিটিআরসি ঘোষণা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

এই ফ্রি ইন্টারনেট ডে যদি সফলভাবে বাস্তবায়ন হয়, তবে এটি ভবিষ্যতে অন্যান্য জাতীয় দিবসেও ডিজিটাল সুবিধা সম্প্রসারণের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

সর্বশেষ সংবাদ

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। এর ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক ভ্রমণের পাশাপাশি সাধারণ পর্যটন ভিসা পেতে আগ্রহীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, নদীভাঙন রোধ এবং পানিসম্পদ উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে পরিবেশ সুরক্ষা, বন্যার

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলছে, ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে শিল্প ও উৎপাদনভিত্তিক ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্ক এখন আরও গভীর অর্থনৈতিক ও শিল্প অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই চীনে

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

ঢাকা ঘিরে সক্রিয় ভূমিকম্প বলয়, বাড়ছে বড় দুর্যোগের শঙ্কা

রাজধানী ঢাকা ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ ভূমিকম্প বলয়। ঘুরেফিরে উৎপত্তিকেন্দ্র রাজধানীর সন্নিহিত অঞ্চল। মাঝে মধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূকম্পনে কেঁপে উঠছে দেশ। সম্প্রতি কয়েকটির উৎপত্তিস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় নতুন করে উত্কণ্ঠা তৈরি হয়েছে। সর্বশেষ ২২ জুন সোমবার রাত রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার যে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ, তার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী বছরে দুইবার এ কর্মসূচি পরিচালিত হওয়ার কথা থাকলেও