সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

Gias Roni
রনি আহমেদ , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

শেয়ার করুনঃ
শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
শ্রম সংস্কার কমিশন

দীর্ঘ আলোচনার পর শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সোমবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রতিবেদনে কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম আদালত, শ্রম আইনের সংস্কারসহ নানাবিধ গুরুত্বপূর্ণ সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দেশের শ্রম ব্যবস্থায় একটি আধুনিক, মানবিক ও দক্ষ কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।  

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব ফেসবুকে এক স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রতিবেদনটিতে যে সুপারিশটি তাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে তা হলো কর্মস্থলে শ্রেণি বৈষম্যের প্রতিচ্ছবি হিসেবে প্রচলিত ‘তুই-তুমি’ সম্বোধন নিষিদ্ধ করা। তার মতে, এমন সংস্কারের মধ্য দিয়েই একটি সম্মানজনক ও সমান মর্যাদার কর্মপরিবেশ গড়ে উঠতে পারে।  

আরও

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা
২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদকে প্রধান করে গঠিত হয় শ্রম সংস্কার কমিশন। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও বিভিন্ন কারণে তা সময়মতো সম্ভব হয়নি। একাধিকবার সময় বাড়ানোর পর অবশেষে সোমবার প্রতিবেদন জমা দেওয়া হলো।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কমিশনে ছিলেন সাবেক সচিব ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. জাকির হোসেন, টিইউসি নেতা তপন দত্ত, আইনজীবী একেএম নাসিম, এমপ্লয়ার ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আখতার চৌধুরী, শ্রম আন্দোলনের সংগঠক তাসলিমা আখতার এবং এক ছাত্র প্রতিনিধি।

শ্রমিকদের অধিকার রক্ষায় এই কমিশনের প্রতিবেদন কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে শ্রমজীবী মানুষের আশা, এই প্রতিবেদন বাস্তবায়নের মাধ্যমে কর্মক্ষেত্রে সম্মান, নিরাপত্তা এবং সুবিচার নিশ্চিত হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগসমূহ এখন এই প্রতিবেদনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

শ্রম সংস্কার কমিশনকর্মস্থলে সম্বোধন সংস্কারশ্রমিক অধিকারশ্রম আইনের প্রতিবেদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

এ সম্পর্কিত আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির তিন নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের চার নেতার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প, নজরে মেট্রোরেল

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনা বিভাগের নোটিশ অনুযায়ী, অনুমোদনের তালিকায় পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের প্রকল্প রয়েছে। এর মধ্যে ঢাকা ম্যাস র‌্যাপিড

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে হতাহতের ঘটনায় দায়ের করা নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলার তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে দুই মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় মোট ১৪৪ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। নাদিম হত্যাচেষ্টা মামলায় গত ২৭ জুলাই শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল।

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বাড়ছে অনিশ্চয়তা

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বাড়ছে অনিশ্চয়তা

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে ভিসা বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। হঠাৎ ভিসা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে এসব ভিসা বাতিল করছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য দেশটির