প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮:২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাজারগুলোতে মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশি ও চাষের মাছের দাম কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ভোক্তারা পড়েছেন চরম বিপাকে।
