বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ৮:১৮

শেয়ার করুনঃ
স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, দিনটিকে বরণ করে নিতে প্রস্তুত সর্বস্তরের মানুষ। বসন্তের রঙিলা পালকিতে চড়ে আসা বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

আজ সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং একাত্মতা উদ্‌যাপিত হবে, যা এখন দেশব্যাপী একটি পরিচিত সাংস্কৃতিক আয়োজনে পরিণত হয়েছে।

আরও

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

এবারের শোভাযাত্রায় অংশ নিচ্ছে ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং দেশি-বিদেশি অতিথিরা। থাকছে ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ। বড় মোটিফগুলোর মধ্যে রয়েছে কাঠের বাঘ, ইলিশ মাছ, টাইপোগ্রাফিতে ৩৬ জুলাই, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি। বিশেষভাবে এবারের শোভাযাত্রায় ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ যুক্ত করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের এক রাজনৈতিক বার্তাবাহী উপাদান। এ ছাড়া থাকবে সুলতানি ও মুঘল আমলের ১০টি মুখোশ, ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০টি রঙিন চরকি, ২০০টি বাঘের মাথা, তালপাতার ৮টি সেপাই, ১০টি পলো, ৫টি তুহিন পাখি, ৬টি মাছ ধরার চাই, ৪টি পাখা, ২০টি মাথাল, ২০টি ঘোড়া, ৫টি লাঙল, ৫টি মাছের ডোলা এবং ১০০ ফুট দৈর্ঘ্যের লোকজ চিত্রাবলীর ক্যানভাস।

এদিকে শনিবার ভোরে চারুকলায় শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন লাগিয়ে দেয় এক মুখোশধারী যুবক। তবে বাধা পেরিয়ে শিল্পীরা আবারো কাজ শুরু করেন। ককশিট দিয়ে নতুন করে স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিকৃতি নির্মাণ করেন তারা।

বাংলা নববর্ষপহেলা বৈশাখপ্রধান উপদেষ্টা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ফ্যাসিস্ট প্রতিকৃতি তৈরির শিল্পী নাছির খান গণমাধ্যমকে বলেন, আমরা ফ্যাসিস্টের প্রতিকৃতি পুনরায় তৈরি করতে পুরোদমে কাজ করেছি। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ নিতে আহ্বান জানাচ্ছি।

 

আরও

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

চারুকলা অনুষদের ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, এবার ভিন্ন আঙ্গিকে আমরা পহেলা বৈশাখ উদ্‌যাপন করতে যাচ্ছি। শোভাযাত্রায় জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল প্রতিকৃতি ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে তরমুজের মোটিফ যুক্ত করেছি আমরা। ইতোমধ্যেই ফ্যাসিস্টের প্রতিকৃতি পুনরায় তৈরি করা হয়েছে। সকল প্রস্তুতির মধ্যদিয়ে এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রা আরও রঙিন, বর্ণিল এবং তাৎপর্যমণ্ডিত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’-এর পরিবর্তে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করায় ক্ষোভ প্রকাশ করে আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ। একইসঙ্গে শোভাযাত্রা আয়োজনে নিরাপত্তাব্যবস্থা এবং এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদের হাতে দায়িত্ব না দিয়ে আয়োজন করার নতুন নিয়মের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন তারা। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব দাবি রাখেন তারা।

ঢাকার যেসব রাস্তা বন্ধ থাকবে, যেখানে গাড়ি পার্কিং

পহেলা বৈশাখে রমনা বটমূলে আয়োজিত অনুষ্ঠান এবং চারুকলার আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে বেশকিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ভোর ৫টা থেকে রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করতে কিছু রাস্তা বন্ধ থাকছে।

১. বাংলামোটর ক্রসিং/নেভি গ্যাপ

২. পুলিশ ভবন ক্রসিং

৩. সুগন্ধা ক্রসিং

৪. কাকরাইল চার্চ ক্রসিং

৫. কদমফোয়ারা ক্রসিং

৬. হাইকোর্ট ক্রসিং (পূর্ব ও দক্ষিণ)

৭. দোয়েল চত্বর ক্রসিং

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৮. রোমানা ক্রসিং

৯. ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

১০. জগন্নাথ হল ক্রসিং

১১. ভাস্কর্য ক্রসিং

১২. নীলক্ষেত ক্রসিং ও

১৩. কাঁটাবন ক্রসিং

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

২. গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

৩. সায়েন্সল্যাব ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

গাড়ি পার্কিং

১. নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।

২. মৎস্যভবন ক্রসিং থেকে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৩. শিল্পকলা একাডেমি গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি)।

৪. কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫. দোয়েল চত্বর ক্রসিং থেকে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬. আব্দুল গনি রোড।

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা এবং পাঁচটি ঘি ও বাটার অয়েলসহ মোট ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এসব পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের দেওয়া লাইসেন্স কেন বাতিল করা হবে

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করা ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করে। প্রায় এক ঘণ্টার অবস্থানকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি ভুটানের

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

দেশের আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদ। একই সঙ্গে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি ও এপিবিএনের গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের আদেশ দেওয়া হয়। এক প্রজ্ঞাপনে পিবিআইয়ের ডিআইজি

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে আত্মসমর্পণের নির্দেশ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হককে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহ