
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
