
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্ড বিতরণ শুরু হবে।
