শনিবার, ৮ আগস্ট, ২০২৬২৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধাপরাধ তদন্তের দাবি ইসরায়েলি আইনজীবীদের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৫, ১৫:২৬

শেয়ার করুনঃ
গাজায় যুদ্ধাপরাধ তদন্তের দাবি ইসরায়েলি আইনজীবীদের

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে যুদ্ধাপরাধের যথাযথ তদন্তের দাবি তুলেছেন ইসরায়েলের ১৩ জন আইনজীবী। তারা দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল গ্যালি বাহারাভ-মিয়ারা ও সামরিক বাহিনীর প্রধান আইনজীবী ইফাত তোমের-ইয়ারুশালমির কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এ নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ একটি প্রতিবেদন প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে যায়। এর পরপরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা প্রায় ১৫ মাস ধরে চলতে থাকে। এ সময়ের মধ্যে ৪৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন।  

চলমান সংকট নিরসনে ২০২৫ সালের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের কারণে গত ১৮ মার্চ থেকে আবারও সেখানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে ১৭ দিনে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

আরও

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আইডিএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নতুন নয়। এর আগেও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের তদন্ত দাবি করেছিল। তবে এবার দেশটির নিজস্ব আইনজীবীরাই এই দাবি তুলেছেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।  

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা একাধিকবার বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। তবে ইসরায়েল বরাবরই যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তাদের অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বরং ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান আরও রক্তপাতের ইঙ্গিত দিচ্ছে।  

ইসরায়েলি আইনজীবীযুদ্ধাপরাধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আইনজীবীদের চিঠির বিষয়ে ইসরায়েলি সরকারের প্রতিক্রিয়া কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক মহলে চাপ বাড়তে থাকলে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  

আরও

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাদ্য ও চিকিৎসা সংকটে জর্জরিত গাজায় মানবিক সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা না হলে প্রাণহানি আরও বাড়বে।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

সর্বশেষ সংবাদ

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ঘূর্ণিঝড় টাইফুন ডলফিনের তাণ্ডবে ব্যাপক সতর্কতা জারি

ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসায় দেশজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধীরগতিতে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা হাওয়ার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে গত দুই দিনে প্রায় ১ হাজার ৫০০টি ধর্মীয় উপাসনালয় থেকে লাউডস্পিকার বা মাইক অপসারণ করা হয়েছে। প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে মসজিদ ও মন্দির—উভয় ধরনের উপাসনালয় অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নির্ধারিত শব্দসীমা অতিক্রমের অভিযোগে ১ হাজার ২৭৯টি মসজিদ এবং ১৯৯টি মন্দিরকে তাদের সাউন্ড সিস্টেম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন দুই নির্বাহী আদেশ

মার্কিন সুপ্রিম কোর্টে আগের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব লাভের অধিকার সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই আদেশ দুটি আগের উদ্যোগের তুলনায় কিছুটা সীমিত পরিসরের বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। প্রথম আদেশে বিদেশি কূটনীতিক ও আক্রমণকারী বাহিনীর সদস্যদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার প্রচলিত ব্যতিক্রমী আইনের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। এতে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইসমাইল বাকায়ির দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন