
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:১৬

মাদকের মূলহোতাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে তালিকাটি চূড়ান্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
