প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১১:৫১

ক্যাটাগরি-১ শক্তির টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসায় দেশজুড়ে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধীরগতিতে অগ্রসর হওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং উত্তাল সাগরের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আড়াই লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
