প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:৬

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি।

