
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ২১:৩৯

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। মাদকের আস্তানা থেকে নিয়মিত অর্থ আদায় এবং মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর (স্মারক নং-২১৭৮/আরও, তারিখ: ৩১ জুলাই ২০২৬) এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
