বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ-আসিফ মাহমুদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫৮

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ-আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে একধরনের ঐকমত্য গড়ে উঠেছে, যা বাস্তবায়নের পথ সুগম করছে। সরকারের নির্বাহী আদেশ এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও এই পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।  

শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের চাওয়া ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে দলটির নিবন্ধন বাতিলসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।  

আরও

ইউপি ভোটের তারিখ জানে না সরকার, জানালেন প্রতিমন্ত্রী

ইউপি ভোটের তারিখ জানে না সরকার, জানালেন প্রতিমন্ত্রী

এদিকে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়েও আলোচনা চলছে। উপদেষ্টা জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি সংগঠিত প্ল্যাটফর্ম দরকার, যা ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো গঠনে ভূমিকা রাখতে পারে। তবে দলটির নাম ও কাঠামো চূড়ান্ত হয়নি এবং ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।  

সরকার চায় সংস্কার আর রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন- এই অবস্থান কি সাংঘর্ষিক? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি মোটেই সাংঘর্ষিক নয়। সরকারের লক্ষ্য সুষ্ঠু নির্বাচন এবং স্বৈরাচারী শাসনের অবসান। এ কারণে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এগুলো কার্যকর হলেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।  

আরও

আসিফ মাহমুদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি জানান, সরকারের মেয়াদ চলাকালে কেউ যদি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে চায়, তাহলে তাকে সরকার থেকে পদত্যাগ করেই তা করতে হবে। কারণ, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন এবং ফ্যাসিস্ট শক্তির বিচার নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। এতে কোনো স্বার্থের সংঘাত তৈরি হলে তা গ্রহণযোগ্য হবে না।  

সংস্কার ছাড়া নির্বাচন করলে ভবিষ্যৎ সরকার পরিচালনায় জটিলতা সৃষ্টি হবে বলে মনে করেন উপদেষ্টা। তিনি বলেন, যেসব দল শেখ হাসিনার আমলে বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয়, তারা এখন কীভাবে সেই কাঠামোতেই নির্বাচন চায়, সেটি তাদের স্পষ্ট করা উচিত।  

সরকার মনে করে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান রাজনৈতিক কাঠামো সংস্কার অপরিহার্য। স্বৈরাচারী শাসনের প্রভাবমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে হলে রাজনৈতিক সংস্কারের মাধ্যমেই এগোতে হবে। এজন্য সরকার সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।  

আসিফ মাহমুদ বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে, তবে চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি জনগণের দাবি হিসেবে উঠেছে, যা বাস্তবায়নে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করবে।

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের জন্য ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি কর্পোরেশনগুলোর অনুকূলে আবর্তক

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হওয়া সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬ প্রকল্পের মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত। এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ২৫ হাজার

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। এশিয়ার অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজনকে সামনে রেখে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সরকারি সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভাটি বিকেল সাড়ে ৪টায়

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন সাত ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সময়সূচি সম্পর্কে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছুই জানে না।