বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬৩১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

তীব্র তাপদাহ: রাতে টর্চের আলোয় ধান কাটছেন শরীয়তপুরের কৃষকরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ৪:৮

শেয়ার করুনঃ
তীব্র তাপদাহ: রাতে টর্চের আলোয় ধান কাটছেন শরীয়তপুরের কৃষকরা

বোরো ধান ঘরে তোলার মৌসুম চলছে। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে জারি করা হয়েছে ‘হিট এলার্ট’। তাপ প্রবাহের মধ্যে কৃষকরা মাঠে ধান কাটতে গেলে হিট স্ট্রোক করতে পারেন- এমন শঙ্কা থেকে কৃষকদেরকে বিকেল থেকে রাত পর্যন্ত ধান কাটার পরামর্শ দিয়েছে শরীয়তপুর কৃষি অফিস। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সন্ধ্যার পর টর্চ লাইটের সাহায্যে ধান কাটছেন কৃষকরা।

গত কয়েকদিন ধরে শরীয়তপুর সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার ফসলি মাঠে কৃষকদেরকে টর্চ লাইট জ্বালিয়ে ধান কাটতে দেখা গেছে।

আরও

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর আমাদের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা বেশি। লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় বেশ ভালো ফলন হলেও সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলা কৃষকরা মাঠে ধান কাটতে যেতে পারছেন না। বিকেল থেকে রাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে কৃষকদেরকে ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি বিভাগ থেকে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৩৩৬ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি পেয়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫২৬ হেক্টর। গত মৌসুমে বোরো উৎপাদন হয়েছিল ১ লাখ ১৫ হাজার ৯০৬ মেট্রিক টন। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ৬২৭ মেট্রিক টন। তীব্র তাপপ্রবাহ চলমান থাকলেও উৎপাদন কম হওয়ার সম্ভাবনা নেই। তাপ প্রবাহের কারণে দিনের বেলা মাঠে গিয়ে ফসল কাটা কষ্টসাধ্য কাজ। এছাড়াও কৃষকরা যেন হিট স্ট্রোকের ঝুঁকিতে না পড়েন- সেজন্য কৃষি বিভাগ থেকে তাদেরকে বিকেল থেকে রাত পর্যন্ত ধান কাটতে পরামর্শ দেওয়া হয়েছে।

গোসাইরহাটের বিনুইট্টা গ্রামের মো. হাকিম ঢালী এ বছর ৭০ শতাংশ জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তার চাষাবাদকৃত জমিতে বেশ ভালো ফলন হলেও তীব্র তাপপ্রবাহের কারণে দিনের বেলা তিনি ধান কাটতে না পেরে বেশ চিন্তিত ছিলেন। কিন্তু কৃষি অফিসের পরামর্শে তিনি টর্চ লাইটের আলোতে সন্ধ্যার পর থেকে ধান কাটা শুরু করেছেন। 

তাপদাহ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ উপকূলীয় জেলায় সতর্কতা জারি

দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ উপকূলীয় জেলায় সতর্কতা জারি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হাকিম ঢালী বলেন, যে গরম এ বছর পড়েছে, তা আমি আমার ৬০ বছরের জীবনে কোনোদিন দেখিনি। ধান পেকে কাঁটার সময় হয়েছে। কিন্তু গরমের কারণে কোনো শ্রমিক ধান কাটতে রাজি না হওয়ায় কৃষি বিভাগের সহযোগিতা চাইছিলাম। তাদের পরামর্শে এখন সন্ধ্যার পর থেকে টর্চ লাইট জ্বালিয়ে ধান কাটতেছি, যদিও এতে বেশ সময় ব্যয় হচ্ছে। কিন্তু আমার ফসল ঘরে তুলতে পারব, এতেই আমি খুশি।

সদর উপজেলার আজিজুল ইসলাম নামে একজন বলেন, রাতের বেলা তুলনামূলক গরম কম থাকে, সূর্যের তাপ থাকে না। গরমের কারণে শ্রমিকরা দিনের বেলা হিট স্ট্রোকের ভয়ে মাঠে ধান কাটার কাজ করতে চান না। তাই রাতের বেলা শ্রমিকদের নিয়ে জমির ধান কাটতেছি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ধান কাটব। 

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রফিকুল ইসলাম বলেন, সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর থেকে হিট এলার্ট জারি করা হয়েছে। এমন তাপের মধ্যে কৃষকরা মাঠে ধান কাটতে গেলে হিট স্ট্রোকসহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। এজন্য কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে রাতের বেলা টর্চ লাইট বা অন্য উপায়ে আলোর ব্যবস্থা করে যেন তারা ধান কাটেন। দিনের তুলনায় রাতে তুলনামূলক গরম কম হওয়ায় কৃষকরা স্বস্তিতে ফসল ঘরে তুলতে পারবেন। 

তিনি বলেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে কৃষকরা রাতের বেলা ধান কাটা শুরু করে দিয়েছেন। মাঠের বোরো ধান পেকে যাওয়ায় গরমের কারণে উৎপাদন কম হওয়ার সম্ভাবনা নেই। তীব্র গরমের কারণে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রাতের বেলা যদি কৃষকরা ধান কাটতে পারেন, তাহলে তারা লোকসানেও পড়বেন না।

সর্বশেষ সংবাদ

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ

জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগে বৈরুতে বাংলাদেশিদের ভিড়

জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগে বৈরুতে বাংলাদেশিদের ভিড়

ট্রাম্প-শি বৈঠকে সহযোগিতার বার্তা, জটিল ইস্যুতে অনিশ্চয়তা

ট্রাম্প-শি বৈঠকে সহযোগিতার বার্তা, জটিল ইস্যুতে অনিশ্চয়তা

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

গ্রীষ্ম এলেই বাজারে মৌসুমি ফলের সমারোহ দেখা যায়। এর মধ্যে প্রথম সারির জনপ্রিয় ফল জামরুল এখন দৃষ্টি কাড়ছে সর্বত্র। দুধসাদা কিংবা লাল রঙের ঘণ্টাকৃতির এই ফলটি আমাদের দেশে জামরুল, আমরুজ, গোলাপজাম কিংবা সাদা জাম নামেও পরিচিত। রসালো ও জলসমৃদ্ধ হওয়ায় গরমের দিনে শরীরকে সতেজ রাখতে জামরুলের জুড়ি নেই। সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাখাইছড়া চা বাগান এলাকায় গিয়ে দেখা যায়,

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট এবং ধানের কম বাজারদরের কারণে চরম উদ্বেগে রয়েছেন তারা। মাঝে মাঝে বৃষ্টিপাতের পর রোদের দেখা মিললেও নিয়মিত বৃষ্টি ধান কাটায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আগাম জাতের বিআর–২৮ ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা দ্রুত

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

মৌলভীবাজার জেলায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সরেজমিনে জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ ও সোনালি আভায় ভরে উঠেছে মাঠ। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও অনিশ্চয়তা কাটছে না কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, হাওরাঞ্চলসহ মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে