
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:১৬

ত্রয়োদশ জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ড. শফিকুর রহমান। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে এই স্বীকৃতি প্রদান করেছেন। এ বিষয়ে গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
