মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬৩ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়স্বাস্থ্যবাংলাদেশ

একদিনে রেকর্ড ডেঙ্গু আক্রান্ত, মৃত্যু ১৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ২:৭

শেয়ার করুনঃ
একদিনে রেকর্ড ডেঙ্গু আক্রান্ত, মৃত্যু ১৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ ছাড়া একই সময়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও

গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার, দায়িত্বে রদবদল

গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার, দায়িত্বে রদবদল

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১ হাজার ৩২৭ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৩৭ জন। মারা গেছেন ২১৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৭২ জন এবং ঢাকা সিটির বাইরের ৪৩ জন।

আরও

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

ডেঙ্গু আক্রান্ত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে হয়তো রক্ষা পাব, না হলে ডেঙ্গু এবার মহামারি আকার ধারণ করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বলেন, শক সিন্ড্রোমের কারণে বেশি মানুষ মারা যেতে পারে। তাই অবহেলা না করে ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশা নিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সর্বশেষ সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

সাভার আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরেও মহাসড়ক অবরোধ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হতে পারে। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পারমাণবিক জ্বালানির তাপে পানি থেকে বাষ্প তৈরি করে সেই বাষ্পের

শোষণবিরোধী আন্দোলনে ভাসানীর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয়: রাষ্ট্রপতি

শোষণবিরোধী আন্দোলনে ভাসানীর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয়: রাষ্ট্রপতি

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় ব্যক্তিত্ব। শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করেছেন তিনি। তাঁর আপসহীন সংগ্রামী জীবন ও মানুষের প্রতি গভীর মমত্ববোধের কারণে সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন। আজ মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

এনআইডি সংশোধনে হঠাৎ দেশবাসীকে সতর্ক করল নির্বাচন কমিশন

এনআইডি সংশোধনে হঠাৎ দেশবাসীকে সতর্ক করল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একটি প্রতারক চক্র নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের

প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন

প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা ও দুই পৌরসভা অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতির আবেদনে ট্রাইব্যুনালে শুনানি আজ

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতির আবেদনে ট্রাইব্যুনালে শুনানি আজ

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আজ সোমবার শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামি ৪১ জন। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের