শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়অর্থনীতি

কমছে রেমিট্যান্স, বিকল্প পথ খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ২৩:২৭

শেয়ার করুনঃ
কমছে রেমিট্যান্স, বিকল্প পথ খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের

সদ্য সমাপ্ত সেপ্টেম্বর শেষে রেমিট্যান্স আয় কমেছে। একই সঙ্গে হোচট খেয়েছে রপ্তানি আয়েও। এর প্রভাবে কমে যাবে রিজার্ভ। তাই রেমিট্যান্স বাড়াতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি বিকল্প পথ খোঁজার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৩ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৪৯.৮৩ কোটি মার্কিন ডলার। গত আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। এদিকে, রপ্তানিও কমেছে। গত সেপ্টেম্বরে পণ্য রপ্তানি হয়েছে ৩৯০ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম।

আরও

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

অর্থনীতিবিদরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া মানে ডলার সরবরাহ আরও কমে গেছে। রেমিট্যান্স প্রবৃদ্ধি নেতিবাচক থাকায় রিজার্ভও কমে যাচ্ছে। তবে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি টানা ১৩ মাস ইতিবাচক থাকার পর কমেছে। এই সংকট থেকে দীর্ঘ মেয়াদের জন্য বেরিয়ে আসতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে, পণ্যের গুণগত মান বাড়াতে হবে এবং দক্ষ জনবল বিদেশে পাঠাতে হবে। আর তাতে ডলার সরবরাহ বাড়বে। মধ্য মেয়াদী পরিকল্পনা নিয়ে এসব কাজ বাস্তবায়ন করতে হবে। এছাড়া, রেমিট্যান্স আয় বাড়াতে বিকল্প পথ বা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে। তাতে সংকট নিরসন হবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, রেমিট্যান্স ও রপ্তানি আয় কমে যাওয়ার ফলে নানা সমস্যায় পড়তে হবে। এর মধ্যে একদিকে যেমন রিজার্ভে চাপ পড়বে অপরদিকে টাকার মান কমবে। এটা একটি বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে প্রডাক্ট ডাইভারসিফাই করে রপ্তানি আয় বাড়াতে হবে। বিপরীত দিকে প্রকৃত পক্ষে আমদানি নিয়ন্ত্রণ করতে হবে।

রেমিট্যান্স
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

নভেম্বরেই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

তিনি বলেন, বৈদেশিক লেনদেনে সাধারণত দুটি প্রক্রিয়ায় অর্থপাচার হয়। আর অর্থপাচার রোধে আন্ডার ইনভয়েসিং (রপ্তানিতে মূল্য কম দেখানো) ও ওভার ইনভয়েসিং (আমদানির মূল্য বেশি দেখানো) নিয়ন্ত্রণ করতে হবে। অর্থপাচার যাতে না হয় এবং হুন্ডির মাধ্যমে যাতে রেমিট্যান্স না আসে সেগুলো মনিটরিং করতে হবে। তাতে রেমিট্যান্স ইতিবাচক ধারায় ফেরার সম্ভাবনা আছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরও বলেন, এসব কাজ বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে সম্ভব নয়। এ কাজগুলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমসহ অন্যান্য সংস্থার সমন্বয়ে করতে হবে। তাহলে বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতি মোকাবিলা করে ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়া সম্ভব।

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, করোনা মহামাহারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক প্রবাসীর কাজ নেই। যাদের কাজ আছে তাদের আয় কমে গেছে। এ কারণে রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এ থেকে উত্তরণে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। দক্ষ জনবল বিদেশে পাঠাতে হবে। প্রত্যেক দেশের সঙ্গে আলাদাভাবে জনবল পাঠানোর জন্য সরকারি পর্যায়ে আলাপ আলোচনা করতে হবে। সরকারিভাবে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করতে হবে। দক্ষ জনশক্তি কাজে লাগাতে পারলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত কয়েক লাখ লোক বিদেশে গেছে। অথচ সেপ্টেম্বরে রেমিট্যান্স কমেছে। এটা নিয়ে সবাই চিন্তিত। কারণ রেমিট্যান্স কমার কারণে রিজার্ভে চাপ পড়বে, অন্যদিকে টাকার মান কমবে। তবে এক মাসের হিসাব দিয়ে রেমিট্যান্সের গতিধারা বোঝা যায় না। প্রকৃতপক্ষে এর গতি ধারা বুঝতে হলে একটি প্রান্তিক দেখতে হবে। 

তিনি বলেন, বৈধ পথে যে অর্থ আসে তার হিসাব রেমিট্যান্সে আসছে। কিন্তু এর বাইরে নানাভাবে দেশে অর্থ আসছে সেগুলোর হিসাব তো প্রতিবেদনে উঠে না। তবে অবৈধভাবে দেশে অর্থ আসা বন্ধ করতে পারলে প্রকৃত রেমিট্যান্সের চিত্র উঠে আসবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর নাগাদ অর্থনীতি কোন দিকে যাবে তা নিয়ে সবাই চিন্তিত। তাই প্রকৃতপক্ষে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়াতে বিকল্প উদ্যোগ নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নিজের নামে বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটে বসবাস না করে অন্যের কাছে ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন—এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামী শনিবার (৩১ অক্টোবর) মধ্যে সরকারি বাসা থেকে সব ভাড়াটে ও সাবলেটগ্রহীতাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও ভাড়াটে পাওয়া গেলে বরাদ্দ বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ

তাহসিফের মৃত্যুর রাতে ধাওয়াকারীরা পুলিশের লোক, দীপের দাবি

তাহসিফের মৃত্যুর রাতে ধাওয়াকারীরা পুলিশের লোক, দীপের দাবি

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে। আটক বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনার রাতে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। ধাওয়াকারীরা পুলিশের লোক ছিল বলেও পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তবে দীপের এই বক্তব্য যাচাই করছে তদন্তকারী সংস্থা। পিবিআই সূত্র জানায়, দীপকে নিয়ে রাতভর বিভিন্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশি নাগরিকদের সময়মতো কনস্যুলার সহায়তা দিতে ব্যর্থতার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও এফএম অ্যাসোসিয়েটসের পার্টনার অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ নিজে আবেদনকারী হয়ে রিটটি করেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করেন। রিটে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দায় বাংলাদেশের

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার মুখে থাকা তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাঁদের ওএসডি করার বিষয়টি জানানো হয়। তাঁরা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী ঢাকাকে জাপানের টোকিও শহরের মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত

সর্বশেষ সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার