রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগামীকাল আনন্দের ঈদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জুলাই ২০২২, ১২:২২

শেয়ার করুনঃ
আগামীকাল আনন্দের ঈদ

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের মুসলমানদের আনন্দ উদযাপনের দিন পবিত্র ঈদুল আজহা কাল রবিবার। অব্যাহত অতিমারি এবং দেশের কোনো কোনো অঞ্চলে বন্যার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশ বিরাজ করলেও ঈদের আনন্দে তা খুব বাদ সাধতে পারেনি। আরবি জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে ১০ দিন আগে থেকেই ঈদুল আজহার দিন নির্ধারিত থাকে। এই ১০ দিন নানা রকম পুণ্যকর্মের মধ্য দিয়ে কাটায় মুসলমানরা।

সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে এই ঈদ উদযাপিত হয়ে থাকে। ঈদের দিন ছোট-বড় সবাই উৎসবের আমেজে ঈদগাহে নামাজ আদায় করে। নিজের ও পরিবার-পরিজনসহ দেশবাসী তথা মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করে সবাই।

আরও

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

বরাবরের মতো এবারও পরিবারসমেত ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামের বাড়িতে ফিরছে রাজধানীর বহু মানুষ। গত কয়েক দিন ধরেই বাস, ট্রেন, লঞ্চে লাখো মানুষ ঢাকা ছাড়ছে। এরই মধ্যে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে এসেছে।

কোরবানির ঈদের আগে পশু কেনা, তার পরিচর্যা করার মধ্য দিয়ে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, শহুরে জনপদে এবারও তা দেখা যাচ্ছে। ক্রেতারা হাট থেকে দর-কষাকষি করে পছন্দের পশুটি কিনে গলায় জরির মালা, শিংয়ে রাংতা জড়িয়ে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। সাত থেকে ১০ দিন আগে থেকেই গবাদি পশু ও পশুখাদ্যের সমাবেশ দেখা গেছে পাড়ায় পাড়ায়। পশুর হাঁকডাক আর তাদের যত্ন-আত্তি নিতে মানুষের ছোটাছুটিও নাগরিক পরিবেশে সৃষ্টি করছে অন্যরকম আবহ। গ্রামের অনেক গেরস্ত অবশ্য যত্নে লালন করা নিজের প্রিয় কোরবানির পশুটিকে শেষ সময়ে ভালোমতো খাইয়ে-দাইয়ে আরেকটু প্রস্তুত করছে।

আরও

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

ঈদ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে করোনা মহামারির ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ-সংঘাতের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নিম্ন আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এবং ঈদ উৎসবে শামিল হতে পারে, সে লক্ষ্যে তিনি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।

দেশে আবারও করোনার প্রকোপ বাড়তে শুরু করায় কর্তৃপক্ষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, চলমান লোড শেডিং আর করোনা পরিস্থিতিকে সামনে রেখে বৃহস্পতিবার আট দফা নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদ ও ঈদগাহের অজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের নামাজে কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এক কাতার অন্তর কাতার করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কোনো ধরনের আলোকসজ্জা করতে নিষেধ করা হয়েছে। পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণেরও তাগিদ দেওয়া হয়েছে।

ঈদের প্রাক্কালে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৯ জেলায় বন্যায় প্রায় ৭২ লাখ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গত অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। আশ্রয়কেন্দ্র থেকে যে পরিবারগুলো বাড়ি ফিরতে পেরেছে তারাও বন্যায় ভেসে যাওয়া মাথা গোঁজার ঠাঁইটুকু মেরামত করতে ব্যস্ত সময় কাটাচ্ছে। বন্যার কারণে আয়-রোজগার হারানো শ্রমিক এবং ফসল হারানো প্রান্তিক কৃষককে সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে।

তার পরও ঈদের একটি দিন সব মানুষ সাধ্যমতো আনন্দেই কাটাতে সচেষ্ট থাকবে। পরিস্থিতি যত প্রতিকূলই থাকুক না কেন মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে। এ দেশে কোরবানির ঈদ বলে বেশি পরিচিত পবিত্র ঈদুল আজহার প্রধান মর্মবাণীই হলো আত্মত্যাগ। নিজের সামান্যটুকু থেকেও প্রতিবেশী ও আত্মীয়-পরিজনকে বিলিয়ে দেওয়া সেই মহিমাময় ত্যাগের একটি রূপ। হজরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁর নির্দেশে প্রাণপ্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। সেই ত্যাগকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সারা দুনিয়ার মুসলমানরা পশু কোরবানি করে। চলমান প্রতিকূল পরিস্থিতিতে লোভ, হিংসা ত্যাগ করে ভেতরের পশুত্বকে কোরবানি করারই উপযুক্ত সময় এটি।

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

এ সম্পর্কিত আরও পড়ুন

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পর আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। রোববার (১৭ মে) সুপ্রিম

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে কাল

পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

বাজেট অধিবেশনেই আসতে পারে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুনে জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটেই নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে। তবে একযোগে সব সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আহ্বান করেছেন।

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সরকারি সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় ভরে উঠেছে জনপদ। রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে বিএনপি ও

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার