বুধবার, ৬ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আসছে বৃষ্টি, চলছে শৈত্যপ্রবাহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৬:৮

শেয়ার করুনঃ
আসছে বৃষ্টি, চলছে শৈত্যপ্রবাহ

পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি পিছু ছাড়ছে না। এক দিন বিরতি দিয়ে ফের শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম—এই চার জেলার ওপর দিয়ে বর্তমানে বছরের চতুর্থ মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা অব্যাহত থাকার আভাস রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টিপাতের প্রবণতাও। ফলে বাড়তে পারে ভোগান্তি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুরুতে সিলেট বিভাগ, এরপর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারা দেশে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর রোদের দেখা মিলবে। তখন মেঘ সরে যাওয়ার পর বাড়বে শীত। ঐ সময় আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

আরও

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বাংলাদেশি পিএইচডি গবেষক মোস্তফা কামাল বলেন, আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি বৃষ্টি হতে পারে। এরপর ১, ২ ও ৩ ফেব্রুয়ারি আবারও বৃষ্টি হতে পারে। এই দুই বৃষ্টির মধ্যবর্তী সময়ে শীত বাড়বে।

আরও

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, হিমালয়ের পাদদেশে ভারতীয় অংশ হয়ে ইতিমধ্যে একটি মেঘমালা ভেসে এসে বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে তা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ঝিরঝির ও হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আবহাওয়া বিশ্লেষণকারী ওয়েবসাইটগুলোতে দেখা যাচ্ছে, আগামী সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। রবিবার ৪০ শতাংশ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মাঘের প্রথম সপ্তাহ চলছে। এই পর্যায়ে দেশের বিভিন্ন স্হানে শীতের তীব্রতা বেড়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আবুল কালাম মল্লিক আরো জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। এছাড়া সকালে সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক ৬, কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস ছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫ দশমিক শূন্য, রংপুরে ১০ দশমিক ৫, খুলনায় ১৩ দশমিক শূন্য এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পরিমাপ অনুযায়ী, দিনের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। 

এদিকে গত দুই দিন উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা দিন সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেছে ১০-১২ গজের মধ্যে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। শীতের কারণে ছিন্নমূল মানুষের কষ্ট বেড়েছে বেশি। এ ছাড়া আলু, টমেটো ও বোরো বীজতলায় মড়ক দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্তমান অবস্হায় ফসলের খেতে ঘন ঘন বালইনাশক স্প্রের এবং বোরো ধানের বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

কাঁচামাল সংকটে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকার বাংলাদেশে পৌঁছানোর পর শোধনাগার পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘এমটি নাইনমিয়া’ নামের ট্যাংকারটি এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কোরবানির পশুর হাটগুলোতে চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। কোথাও এমন অভিযোগ পাওয়া

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো পরিকল্পিত লোডশেডিং নেই। অতীতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। এটি মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চুক্তি। তাই বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন