বুধবার, ১৯ আগস্ট, ২০২৬৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৬ মে ২০২৬, ১৩:৩৫

শেয়ার করুনঃ
চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, স্বস্তি ফিরছে জ্বালানি খাতে

কাঁচামাল সংকটে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাংকার বাংলাদেশে পৌঁছানোর পর শোধনাগার পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘এমটি নাইনমিয়া’ নামের ট্যাংকারটি এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে। তেল খালাস শেষে আগামী ৭ মে থেকে শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় চালুর সম্ভাবনা রয়েছে।

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে এবার আমদানিতে নতুন কৌশল গ্রহণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ভাড়া করা ট্যাংকারটি গত ২০ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দরে ভেড়ে এবং ২১ এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আরও

১১ দিন সাগরে ভেসে মৃত্যু নয় বাংলাদেশির, নিখোঁজ পাঁচ

১১ দিন সাগরে ভেসে মৃত্যু নয় বাংলাদেশির, নিখোঁজ পাঁচ
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, তেল খালাস প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৯ থেকে ১০ দিন সময় লাগবে। কুতুবদিয়া পয়েন্টে পৌঁছানোর পর বিপিসি কর্মকর্তারা তেলের মান যাচাই করেন এবং শুরু হয় ‘লাইটারিং’ কার্যক্রম। আটটি লাইটার জাহাজের মাধ্যমে তেল চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন ডলফিন জেটিতে আনা হচ্ছে। পরে পাইপলাইনের মাধ্যমে তা রিফাইনারির স্টোরেজ ট্যাংকে সংরক্ষণ করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিপিসি জানিয়েছে, এই চালান থেকে প্রায় ২৬ হাজার টন ডিজেল, ২৪ হাজার টন ফার্নেস অয়েল, ১৬ হাজার টন পেট্রোল, ২১ হাজার টন কেরোসিন এবং ৮ হাজার টন অকটেন উৎপাদন সম্ভব হবে।

গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটে রিফাইনারির দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। নতুন চালানটি দিয়ে প্রায় ২৫ দিন উৎপাদন চালানো যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল মে মাসের শেষ দিকে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসি কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

ইস্টার্নরিফাইনারিজ্বালানিসংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জাতিসংঘের আল-কায়েদা সতর্কতা আমলে নিচ্ছে না সরকার

জাতিসংঘের আল-কায়েদা সতর্কতা আমলে নিচ্ছে না সরকার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সর্বশেষ সংবাদ

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

ঢাকায় ডেঙ্গুর ধরন বদল, বাড়ছে মৃত্যুঝুঁকি

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

স্বামীর জানাজায় যেতে দীপু মনির প্যারোলের আবেদন

এ সম্পর্কিত আরও পড়ুন

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট দেবেন ৩৪৯ এমপি

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট দিতে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আস্থাভাজন এনবিআর গড়তে রাজস্ব কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমের ওপর বহুলাংশে নির্ভরশীল। জনগণ ও করদাতারা এনবিআরকে নির্ভরযোগ্য ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। তাই করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের নিতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

ভাতা পেতে আবেদন করুন, সময় বাড়িয়ে দিল সরকার

সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য আগ্রহী আবেদনকারীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের

দিল্লির জবাবের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর

দিল্লির জবাবের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চললেও সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণসহ সফরের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে বাংলাদেশের অবস্থানের পর ভারতের স্পষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। দিল্লির কাছ থেকে উত্তর পাওয়ার পর এ বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বাংলাদেশ। ঢাকা ও দিল্লির সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান

অপ্রয়োজনীয় ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী

অপ্রয়োজনীয় ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রয়োজনীয় খাতে ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা