প্রকাশ: ৬ মে ২০২৬, ১৭:৫৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সরাইল–অরুয়াইল সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উচালিয়াপাড়া মোড় থেকে বড় দেওয়ানপাড়া গোরুস্তান পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
