
প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১:৩৬

পানি সম্পদ মন্ত্রণালয়ের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯জুলাই) পানি ভবনের কনফারেন্স রুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে
ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।এছাড়াও অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা,

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক ড. মো: মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।