বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬১১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আশাশুনিতে গ্রামীন ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ২:৪০

শেয়ার করুনঃ
আশাশুনিতে গ্রামীন ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত

আশাশুনিতে গ্রামীন ঐতিহ্যবাহী লাঠি, সার্কাস ও মুকুষ খেলা অনুষ্ঠিত হয়েছে। লাঠি খেলোয়াড় ও শিল্পীর মর্যাদা বা উপযুক্ত পারিশ্রমিক না পাওয়াসহ  বিভিন্ন সমস্যার কারনে দিন দিন লাঠি খেলা গ্রামীন সংস্কৃতি থেকে হারিয়ে যেতে বসেছে। আগের দিনে প্রবীন খেলোয়াড়রা মন্ত্র-তন্ত্র আর আল্লাহু তায়ালার নাম নিয়ে খেলা শুরু করত। আজ সে সব মন্ত্র-তন্ত্র দেয়ার লোককে দেখা তো দূরের কথা তাদের শিষ্যদের সাথে খেলার মাঠেও হাজির হতে দেখা যায় না। আবার এলাকার অনেক নামী ও প্রতিথযষা খেলোয়ারড়া এ পৃথিবী ছেড়ে চলেও গেছেন।

এলাকার কিছু শহরে থাকা ধর্ণাঢ্য ব্যক্তি এলাকায় বিনোদনে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঝে মধ্যে লাঠি খেলার আয়োজন করেন। আবার জনপ্রতিনিধি হতে নির্বাচন করতে ইচ্ছুক ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন লাঠিখেলার আয়োজন করে থাকেন, শুধুমাত্র কিছু জনগন একত্রিত করে তাদের বক্তব্য বা তার নির্বাচনী ইসতেহার জানান দিতে। কিন্তু কে বা খোজ রাখে তাদের খেলার প্রতি অনিহা বা এ হারিয়ে যাওয়া পেছনে কারন কি ? নেই উপযুক্ত পারিশ্রমিক, খেলার যন্ত্রপাতি, সর্বপরি খেলা করার মত সে পরিবেশ।

এমনই এক মুহুর্তে আশাশুনি সদরের শ্রীকলস এলাকার চা বিক্রেতা আশারাফ হোসেন, খোকন, রহমানসহ সাধারণ কয়েকজন ব্যক্তি বিনোদনে উদ্যোগ নেয় ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সার্কেস খেলা। তারা আলোচনা করেন লাঠি খেলা জগতের ওস্তাদ মরহুম ওহেদ আলী গাজীর পুত্র বাবার নিকট থেকে শেখা নামী লাঠি খেলোয়াড় সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাথে। সিদ্দিকের নেতৃত্বে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার নামী ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে লাঠি খেলা ও সার্কাস খেলাড়দের একত্রিত করেন ১১ ডিসেম্বর শুক্রবার বিকালে আশাশুনি মরিচ্চাপ ব্রীজ সংলগ্ন শ্রীকলস ফেমাস চিংড়ী পোনা হ্যাচারী চত্বরে এক আনন্দঘন পরিবেশে। খেলায় নানান অঙ্গ-ভঙ্গিতে লাঠি বা অন্যান্য খেলার সরঞ্জাম নিয়ে অংশ গ্রহন করে।

আরও

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

বিভিন্ন রকমারি খেলা প্রদর্শন করে সাতক্ষীরা জেলার বাছাইকৃত লাঠি খেলোয়াড় সাতক্ষীরা সদরের মধুমল্লার ডাঙ্গীর সাইফুল ইসলাম, কালিগঞ্জের ইন্দননগর-কাজলার মোসলেম উদ্দীন, আশাশুনি সদরের সিদ্দিক নিয়ন্ত্রিত ইশারের দল ও নৈশ প্রহরী বদরুদ্দিন মোড়ল, গদাইপুরের মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের দলসহ বিভিন্ন নামী ও অভিজ্ঞ খেলোয়াড়রা। এছাড়া আশাশুনি সদরের জবেদ আলী সরদারের পুত্র সার্কেস মাষ্টার আরিফুল ইসলাম মিনি সার্কাস বারের খেলা, তারের উপর দাড়িয়ে বল, দা, আগুনের মশাল নিয়ে খেলা ও বারের উপর সাইকেল চালানোসহ বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে খেলা প্রদর্শন করে। খেলা চলাকালিন বাদ্য যন্ত্রে সহযোগীতা করে ঋষি গোষ্ট দাশ, কান্তি লাল দাশসহ তাদের দল।

খুলনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হাজারও দর্শক শ্রোতার উল্লাসের মধ্যদিয়ে খেলা চালাকালিন উপস্থিত ছিলেন ও পুরষ্কৃত করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও লাঠি খেলা দলের উপদেষ্টা আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, রোজিনা পারভীন ময়না, ইউপি সদস্য প্রার্থী প্রাক্তন সেনা সদস্য রাকিবুল ইসলাম, ঠেকাদার নজরুল ইসলাম, শাহানারা মোর্শারফ, মারুফা খাতুনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যায় দেশ স্বাধীন পরবর্তী প্রথম সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়ত নওয়াব আলী রচিত ও ঋষি স্বর্গীয় নগেন দাশ কর্তৃক গঠিত কৌতুক দল কৌতুক পরিবেশন ও মুকুষ খেলা পরিদর্শন করেন।

এ সময় লাঠি খোলা দলের অধিনায়ক সিদ্দিকুর রহমান এ প্রতিবেদককে অত্যান্ত ক্ষোভ ও দুঃখের সাথে বলেন, আজ কঠিন ও ঝুকিপূর্ণ এ খেলায় কোন সরকার বা প্রতিষ্ঠান ফিরে দেখেনি বা তাদের দুঃখ দুর্দশার খোজ নেয়নি। অভাবের তাড়নায় আর উপযুক্ত পারিশ্রমিক প্রবনাতা না থাকায় খেলোয়াড়রা দিন দিন হারিয়ে অন্য পেশায় চলে যাচ্ছে। অনেকে বিপথগামীও হয়ে গেছে। তিনি জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিদের গ্রামীন সংস্কৃতি ঐতিহ্যবাহী লাঠিখেলাদের সহযোগীতায় এগিয়ে আসার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 

আরও

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সর্বশেষ সংবাদ

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের বিদ্যুৎ পরিস্থিতি একদিনে তৈরি হয়নি; এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল।

দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। মন্ত্রী জানান, নতুন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে এবং এটি শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত থাকবে

বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত

বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত

বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের Manipal Hospitals-এর মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের চিকিৎসা খাতের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে

বছরের শেষেই চালু হচ্ছে শাহজালাল থার্ড টার্মিনাল

বছরের শেষেই চালু হচ্ছে শাহজালাল থার্ড টার্মিনাল

চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমান খাতকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

একযোগে পুলিশের উচ্চপদস্থ ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ, এবং এতে বলা হয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার