বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ঈদের আগে কমবে না গরম, যা বলছে আবহাওয়া দপ্তর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ৪:১৮

শেয়ার করুনঃ
ঈদের আগে কমবে না গরম, যা বলছে আবহাওয়া দপ্তর

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও ঢাকাসহ কয়েকটি জেলার ওপর দিয়ে যে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  বৃষ্টিপাতের পরিমাণ ক্রমে কমে আসায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও ভাপসা গরমের অনুভূতি বেড়েছে। প্রতিদিনই দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ থাকছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই অবস্থা ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 

আরও

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

আবহাওয়াবিদরা বলছেন, আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ১৭ জুন বা এর পর দেশে বৃষ্টি বেড়ে তাপমাত্রা ও গরম কমতে পারে। 

 

চলমান কম বৃষ্টিপাত ও ভাপসা গরম পরিস্থিতি কতটা স্বাভাবিক—জানতে চাইলে অধিদপ্তরের আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, গত বছরও জুনের তাপমাত্রা বেশি ছিল। অনেক অঞ্চলে ৪০ ডিগ্রির ওপরে এবং রাজশাহীতে ৪১.৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

আরও

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের ফাঁসি চাইলেন প্রসিকিউশন

এ বছরও জুনে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠছে। মূলত বৃষ্টি কম হওয়ায় ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এ রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বজলুর রশিদ বলেন, বর্ষা নিয়ে আসা মৌসুমি বায়ু এখনো ততটা সক্রিয় হয়নি। বছরের এই সময়টায় বৃষ্টি না হলে স্বভাবতই তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি থাকবে।

আবহাওয়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

কিন্তু এই সময়ের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে ৮০ থেকে ৯০ শতাংশ জলীয় বাষ্প থাকায় গরমের অনুভূতি অনেক বেড়ে যায়। এ কারণে তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি হলেও অনুভূত হয় ৪০ ডিগ্রির মতো।

 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আবহাওয়াবিদরা বলছেন, দেশজুড়ে বড় পরিসরে বৃষ্টি না হলে চলমান তাপমাত্রা ও গরম কমবে না।

বজলুর রশিদ বলেন, ‘আমাদের আবহাওয়ার মডেলগুলোতে এখন পর্যন্ত দেখছি, ১৭ বা ১৮ জুনের দিকে গিয়ে বড় পরিসরে বৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত মনে হচ্ছে, ঈদের দিন দেশের বড় অংশেই বৃষ্টি হবে।

কিন্তু এটা বদলাতে পারে। দু-এক দিন পর আরো নিশ্চিত করে বলা যাবে ঈদের দিন আসলে কী হবে।’

 

প্রথম দিকে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি থাকবে। তারপর পর্যায়ক্রমে পশ্চিম দিকে অর্থাৎ ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়ার দিকে আসতে থাকবে। 

সাধারণত পুরো দেশে বর্ষা শুরু হয় জুনের ১৫ তারিখ থেকেই। এবার ঘূর্ণিঝড়ের কারণে মৌসুমি বায়ু কিছুটা আগেই চলে এসেছে। এখন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

 ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

ভূরুঙ্গামারীতে নিম্নমানের খেজুর বিক্রি করায় তিন ব্যবসায়ীর জরিমানা

সর্বশেষ সংবাদ

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ১৮

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

মৌলভীবাজারে মাঠজুড়ে হলুদ সমারোহ, বাড়ছে সূর্যমুখী চাষের সম্ভাবনা

এ সম্পর্কিত আরও পড়ুন

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

তিন শ্রেণির মানুষ আগে পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত—এই তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় এই কর্মসূচির

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একনেকের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন চূড়ান্ত

তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া ১০ উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এতে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে উপদেষ্টাদের নির্দিষ্ট দায়িত্ব কাঠামো স্পষ্ট করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় থাকা উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

নয়া পুলিশ প্রধান হলেন মো. আলী হোসেন ফকির

সরকার মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে। এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল

নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তফসিলও আজ ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা