বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

আশাশুনিতে রাজনৈতিক অস্থিরতায় বাঁধ নির্মাণ বন্ধ সাত মাস, দুর্ভোগে এলাকাবাসী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১:১৯

শেয়ার করুনঃ
আশাশুনিতে রাজনৈতিক অস্থিরতায় বাঁধ নির্মাণ বন্ধ সাত মাস, দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দয়ারঘাট-জেলেখালী টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেও শেষ হচ্ছে না। এক দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। ফলে এলাকাবাসীর দুর্ভোগ ও বাঁধ ভেঙে ঘরবাড়ি-সম্পদ হারানোর আশঙ্কা ক্রমশ বাড়ছে।

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

জাইকার সহায়তায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনহান্সমেন্ট প্রজেক্ট কম্পোনেন্ট-১ এর আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) তত্ত্বাবধানে ২১ কোটি ৯২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কাজটি পেয়েছে এনটিএমএলজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান, যার বাস্তবায়ন করছে বিআইএসসিওএন লিমিটেড, চট্টগ্রাম। ২০২৩ সালের ১৫ জানুয়ারি শুরু হওয়া প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় এক দফা সময় বাড়িয়ে আগামী ২৫ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এ সময়ের মধ্যেও কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।

প্রকল্পের কাজের অগ্রগতির পরিসংখ্যান হতাশাজনক। ১২৭০ মিটার বাঁধের মাটির কাজ মাত্র ৬০% শেষ হয়েছে। ব্লক ডাম্পিংয়ের ৯৮ হাজার ১৯৩ পিচের মধ্যে মাত্র ৩৪ হাজার ৫৯৩ পিচ স্থাপন করা হয়েছে। নদীতে ফেলা হয়েছে ২১ হাজার ৫৯৩ পিচ ব্লক, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। প্লেসিং ব্লকের মোট প্রয়োজন ছিল ৯১ হাজার ৮৭০ পিচ, কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়েছে মাত্র ১২ হাজার ৫১৬ পিচ।

আরও

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস
বাঁধ নির্মাণ বন্ধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আবু নাসিম জানান, মাটির কাজ শেষ না হওয়ায় প্লেসিং ব্লক স্থাপন করা সম্ভব হয়নি। এছাড়া ব্লক তৈরির জন্য পর্যাপ্ত জমির অভাব, অতিবৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা, স্থানীয়দের বাধা, রাস্তার দুরবস্থা এবং প্রয়োজনীয় উপকরণ পরিবহনে সমস্যার কারণে কাজের গতি কমে গেছে।

বাঁধ নির্মাণ বিলম্বের ফলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ব্লক তৈরির কাজে ব্যবহৃত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণেও সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় মাছ বাজার, দোকানপাট, হ্যাচারি, বসতবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, বাঁধ নির্মাণে যেসব সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান করা হোক, যাতে বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করে দুর্গতির হাত থেকে মুক্তি পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

পর্যটন নগরী হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গুরুত্ব দিন দিন বাড়ছে। কিন্তু ট্রেনের সীমিত আসন ও টিকিট সংকট পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভ্রমণকে ব্যাহত করছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী চারটি এবং চট্টগ্রামগামী দুইটি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। এগুলো হলো- ঢাকাগামী কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ,