বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

দেবীদ্বারে মাত্রাতিরিক্ত লোডশেডিং, ব্যাহত শিক্ষা ও চিকিৎসা সেবা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২৪, ২:১৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারে মাত্রাতিরিক্ত লোডশেডিং, ব্যাহত শিক্ষা ও চিকিৎসা সেবা

চৈত্রের তীব্র তাপদাহ ও পবিত্র রমজানুল মোবারকের মাঝে জেগে বসেছে মাত্রাতিরিক্ত লোডশেডিং। কুমিল্লার দেবীদ্বারে পবিত্র রমজানে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় বিদ্যুৎ না পেয়ে এলাকার জনগণের মাঝে এক চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।

মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের, ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা ও কারখানায় উৎপাদন। এছাড়াও ঈদুল ফিতরকে কেন্দ্র করে উপজেলার মার্কেট ও বিপণী বিতানগুলোর বেচাকেনায় পড়েছে ভাটা।

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

বৃহস্পতিবার (৪এপ্রিল) সকাল থেকে উপজেলা সদর, পৌর এলাকা ও বিভিন্ন গ্রাম এলাকা ঘুরে এবং গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, তীব্র গরমে রোজা রেখে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অতিষ্ঠ জীবন পার করতে হচ্ছে। একাদিক গ্রাহক ক্ষোভের সাথে বলেন, বিদ্যুৎ এসে এক ঘন্টা থাকে, আর গেলে কয়েক ঘন্টা পরে আসে এভাবেই চলে বিদ্যুৎ আসা-যাওয়ার খেলা। ২৪ ঘন্টার মধ্যে সব মিলিয়ে ৫ থেকে ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায়।

দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজের ব্যাবসা শাখার এইচএসসি পরীক্ষার্থী ও পৌর এলাকার বাসিন্দা সাদিয়া আফরোজ সাথী জানান, আগামী ৩০ জুন পরীক্ষা শুরু, একদিকে প্রচন্ড গরম অপর দিকে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে লেখা পড়ায় বিঘ্ন ঘটছে।

আরও

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস

আত্রাইয়ে প্রশাসনিক শূন্যতায় জনসেবা কার্যক্রমে ধস
লোডশেডিং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দুপুরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে প্রবেশ করে দেখা গেছে ভর্তিকৃত রোগীদের হাত পাখায় বাতাস করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে রোগীর পাশে থাকা স্বজনরা। সবকটি ওয়ার্ডের চিত্র প্রায় একই রকম।

এসময় কথা হয় ভিংলাবাড়ি গ্রামের গৃহবধূ মলেকা বেগমের সাথে তিনি জানান, তার ১মাস ১৫দিন বয়সের শিশুপুত্র রাকিব নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাই সন্তানের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তবে হাসপাতালে চিকিৎসা মিললেও বিদ্যুৎ একবার আসলে কিছুক্ষণ থেকে চলে গেলে দুই থেকে তিন ঘন্টার পর আসে এতে শিশু রোগীকে সঠিক সময়ে নেবুলাইজার দেয়া যাচ্ছে না।

সন্তানের চিকিৎসার জন্য উপজেলা খাইয়ার গ্রাম থেকে হাসপাতালে আসা মিম আক্তার জানান, নিউমোনিয়ায় আক্রান্ত ১৪ মাস বয়সের ছেলে মিনহাজ কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে তাকে নেবুলাইজার দিতে সমস্যা হচ্ছে। হাসপাতালে যেন অতিরিক্ত গরমে আরও অসুস্থ হয়ে পড়ছে সে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিকেলে দেবীদ্বার নিউ মার্কেটের বিপণী বিতান গুলোতে দোকান মালিকদের সাথে কথা হলে তারা জানায়, এই সময়ে ব্যবসা করার জন্য সারা বছর বসে অপেক্ষা করি। কয়েকদিন পর ঈদুল ফিতর, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ক্রেতারা মার্কেটে তেমন আসছে না। যদি স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ থাকতো ক্রেতাদের সংখ্যা অনেক বেশি বেড়ে যেত।

চিকিৎসা সেবা নিয়ে দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন (ভিপি) জানান, দেবীদ্বার উপজেলায় ৩৮ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে হাসপাতাল গুলোতে রোগীদের এক্সরে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন করাতে সমস্যা হচ্ছে। তাছাড়া ভর্তিকৃত রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জেনারেটর চালিয়েও সুবিধা করা যাচ্ছেনা, তাছাড়া কম পাওয়ার জেনারেটর ব্যাবহার করায় তৈরি হচ্ছে শব্দ দূষণ।

এদিকে অতিমাত্রায় বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে ক্ষোভে ফুঁসছে দেবীদ্বারের জনগন।দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডিজিএম কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছে ভুক্তভোগীরা।

দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি -১ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান কে উদেশ্য করে দেবীদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম তার নিজস্ব ফেইসবুক আইডিতে এক পোস্টে বলেন- " দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের সন্মানিত ডিজিএম রেজাউল করিম খান মোহদয়ের এর কাছে আকুল আবেদন, দয়া করে পৌর এলাকায় সেহরী, ইফতার ও তারাবী নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করুন। মেয়র সাইফুল ইসলামের এমন পোস্টের কমেন্টে মাহিনুল ইসলাম রাসেল বলেন "দেবীদ্বারে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর যাত্রা শুরু এ যেন দেখার কেউ নেই। সেহরী আর ইফতারের সময় নতুন ভোগান্তির নাম বিদ্যুৎ লোডশেডিং।

দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার হায়দার তার ফেইসবুক আইডিতে পোস্ট করে বলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব আপনার সমস্যা কি? বিদ্যুতের সব সমস্যা কি দেবীদ্বারেই ? এমন নানান সমালোচনা ঝড় বইছে পুরো ফেসবুক জুড়ে।

এবিষয়ে দেবীদ্বার পল্লী বিদ্যুৎ সমিতি -১ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খাঁন বলেন, বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় সারাদেশেই বিদ্যুতের সংকট চলছে। দেবীদ্বারে ৮৫ হাজার গ্রাহকের চাহিদা হলো ২৩ মেগাওয়াট, সেখানে আমরা পাচ্ছি ৬ মেগাওয়াট। যা দিয়ে গ্রাহকদের চাহিদা পূরন করা সম্ভব নয়। আমরা যা পাচ্ছি তাই ডিস্ট্রিবিউশন করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা