শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

গোমতী বাঁধের ১৩ কিমি সড়কের বেহাল অবস্থা, ভোগান্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০:৪৫

শেয়ার করুনঃ
গোমতী বাঁধের ১৩ কিমি সড়কের বেহাল অবস্থা, ভোগান্তি

গুরুত্বপূর্ণ এই সড়কের কোথাও ভেঙে গেছে। কোথাও পিচ উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায়

গুরুত্বপূর্ণ এই সড়কের কোথাও ভেঙে গেছে। কোথাও পিচ উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায়ছবি: এম সাদেক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও আমড়াতলি ইউনিয়নে গোমতী নদীর উত্তর পাড়ের বাঁধের ওপরের ১৩ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের কোথাও ভেঙে গেছে। কোথাও পিচ উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে। কোথাও বড় ধরনের খানাখন্দে ভরা। 

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

সড়কে বৃষ্টির পানি জমে ডোবার মতো অবস্থা তৈরি হয়েছে। নদী থেকে উত্তোলন করা বালু ও নদীর পাড়ের মাটি নিয়ে যাওয়া ট্রাকগুলো গর্তে পড়ে আটকে যায়। তখন এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছয় বছর ধরে এলাকার বাসিন্দারা ভোগান্তি নিয়ে এই সড়কে চলাচল করছেন।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মণ সবজি কুমিল্লা শহরে বিক্রির জন্য নেওয়া হয়। ভারতের ত্রিপুরা রাজ্যে এই সড়ক দিয়ে যাতায়াত করা যায়। নদীপারের বিভিন্ন প্রতিষ্ঠানে এই সড়ক দিয়ে মানুষ যাতায়াত করে থাকেন। নদী দেখতে আসা ভ্রমণপিপাসুরা এই সড়ক দিয়ে এখন আর রিকশায় ঘোরাঘুরি করতে পারছেন না।

আরও

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত
সড়কের বেহাল অবস্থা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আদর্শ সদর উপজেলার গোমতী নদীর চানপুর বেইলি সেতু পার হয়ে শালধর এলাকায় শুক্রবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, সড়কের মধ্যে বড় গর্ত। কোথাও সড়কের পিচ উঠে গেছে। কোথাও সড়ক গেছে ভেঙে। শ্রীপুর, শালধর, পাঁচথুবী, জালুয়াপাড়া, সুবর্ণপুর, ছাওয়ালপুর, সাহাপুর ও গোলাবাড়ি এলাকা ঘুরে সড়কে হাজারের বেশি গর্ত চোখে পড়ে। পাকা সড়ক যেন কাঁচায় পরিণত হয়েছে। ছত্রখিল, বানাশুয়া রেলসেতু এলাকা ও পালপাড়া অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। আদর্শ সদর উপজেলা কমপ্লেক্স স্থানান্তর করে ছত্রখিল এলাকায় আনা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরির কাজ চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করেন শিমপুর গ্রামের বাসিন্দা ও কুমিল্লা জেলা ভলিবল দলের কোচ ও সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান। তিনি বলেন, ভোগান্তি নিয়ে প্রতিদিন এই সড়ক দিয়ে শিমপুর উচ্চবিদ্যালয় মাঠে যাচ্ছেন। ভাঙাচোরা সড়কে বালুতে একাকার। দ্রুত সড়কটি মেরামত করা দরকার। নতুনা বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে গেলে বাঁধের ও সড়কের আরও বেশ ক্ষতি হবে।

আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, গোলাবাড়ি থেকে পালপাড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক। সড়কটি বর্তমানে প্রস্থ ১৮ ফুট আছে। তা বাড়িয়ে ২৪ ফুট করা হবে। এ জন্য প্রায় ১০ কোটি টাকার একটি প্রাক্কলন ব্যয় ধরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাব পাঠানো আছে। সেখান থেকে অনুমোদন ও বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

মুঠোফোন ও মুঠোফোন যন্ত্রাংশ তৈরির প্রতিষ্ঠান হালিমা টেলিকমের স্বত্বাধিকারী আবুল কালাম হাসান টগর বলেন, ‘নদীর পাড়ে আমার ইলেকট্রনিক্সের কারখানা। মালামাল নিতে পারছি না সড়কের দুরবস্থার কারণে। কয়েক বছরে বহুবার উপজেলা প্রকৌশল দপ্তরকে বলেছি, সড়ক ঠিক করার জন্য। আজ পর্যন্ত সেটি সংস্কার হয়নি। শুষ্ক মৌসুমে সড়কে বালু ওড়ে আর বর্ষায় থাকে কর্দমাক্ত। প্রায়ই পণ্যবাহী ট্রাক বিকল হয়ে সড়কে পড়ে থাকে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোমতী নদীর দুই পারের সড়ক সড়কের সংস্কার নেই দীর্ঘদিন। বালুবাহী ট্রাক ও মাটির ট্রাক্টরের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের ওপরে পাকা রাস্তা ভাঙাচোরা। এটির সংস্কার জরুরি। অন্যথায় বাঁধের মারাত্মক ক্ষতি হবে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা