সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

মোগো সব শ্যাষ হইয়া গ্যাছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

শেয়ার করুনঃ
মোগো সব শ্যাষ হইয়া গ্যাছে

“সর্বনাইশ্যা আড়িয়াল খাঁ নদী মোগো ভিটামাটি সব খাইয়া হালাইছে, মোগো সব শ্যাষ হইয়া গ্যাছে। কেউ এহন পর্যন্ত মোগো দেখতে আহে নাই” কথাগুলো বলছিলেন, আড়িয়াল খাঁন নদীর কবলিত তিখাসার গ্রামের ভূক্তভোগী পরিবারের সদস্য। বরিশালের গৌরনদী উপজেলা সদরে এসএসপি সার্কেল াফিস থেকে পূর্ব দিকে দিয়াসুর হাজী বাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার নদীর ভাঙ্গনে বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হওয়ার শংকায় রয়েছে প্রায় দু’শত পরিবার। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দরস্থ এসএসপি সার্কেল অফিসের সামনে থেকে দিয়াসুর হাজি বাড়ি মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জায়গা ভাঙ্গন কবলিত হয়ে রাস্তাসহ নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ইয়াসিন সরদারের বাড়ি থেকে হাজি বাড়ি মোড় পর্যন্ত সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নদীর পাড়ের এ সড়কটি ভেঙ্গে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। উপজেলার তিখাসার গ্রামের গ্রামের ইয়াসিন সরদার (৭৫), সবুজ সরদার (৩২)সহ স্থানীয় অনেকেই জানান, আড়িয়াল খা নদীর ভাঙ্গনে গ্রামের প্রায় দুই কিলোমিটার নদীগর্ভে বিলীন। এ  গ্রামের ২০/২৫টি  পরিবারের বাড়ি ঘর সন্ধ্যা নদী গ্রাস করে নিয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে ভাঙ্গনকবলিত পরিবারগুলো। এছাড়া গ্রামের সোনামদ্দি সরদারের পারিবারিক গোরস্থানটি অতি সম্প্রতি নদী গ্রাস করেছে। 

আরও

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গ্রামের সুরুজ হাওলঅদার (৩৩) অভিযোগ করে বলেন, ৫/৭ বছর ধরে ভাঙ্গন শুরু হয়। তখন থেকেই মোরা গ্রামবাসি ভাঙ্গনের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করি কিন্তু কেউই মোগো খবর নেয়নি। প্রায় ১৫/২০টি পরিবার আজকে গৃহহীন হয়েছে। আরো ২শ পরিবার নিঃস্ব হওয়ার পথে। মারুফা বেগম (৫৫) বলেন, মোগো গরীব গো দেখার কেউ নোই। নদী মোগো সব গিইললা খাইতেছে কিন্ত দেহার কেহ নাই। দিনমজুর আফসের বয়াতি (৬৫) ও মফসের বয়াতি (৬০) বলেন, ভাংতে ভাংতে মোগো বসত ঘরের কাছাকাছি আইছে জরুরীভাবে ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে মোগো বাড়ি ঘরও নদী গ্রাস করবো। মোরা ভিটাহারা হইয়া যামু।

এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, নদী ভাঙগনের বিষয়টি আমার নখদর্পনে আসার পরে সোমবার আমি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। প্রতিদিনই ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় দেড় কিলোমিটার সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাড়ের পরিবারগুলো চরম ঝুঁকিতে বসবাস করছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন  গৌরনদী পৌরসভার  ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন গাজী কাউন্সিল সাবেক কাউন্সিলর রেজাউল করিম টিটু, ৫নং ওয়ার্ড অঅওয়ামীরীগের সভাপতি মোঃ আলাউদ্দীন, সাধারন সম্পাদক মোঃ ফাপরুক হাওলাদার, যুবলীগ নেতা  ফরহাদ হোসেন। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুদুল কবির এ প্রসঙ্গে বলেন, আমরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে প্রকল্প তৈরী করে তা অনুমোদনের জন্য পাঠিয়েছি উর্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষো ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু করা হবে। 

আরও

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা
আড়িয়াল খাঁ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

দুইদিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার প্রথম ইউনিট

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা