
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১:১৪

বর্ষা মৌসুমের শুরুতেই সুগন্ধা-বিষখালী নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, আশ্রয়কেন্দ্র, মসজিদ, বাজারসহ শত শত হেক্টর কৃষিজমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঐতিহ্যবাহী হদুয়া দরবার শরীফের পীওে কামেল আলহাজ্ব শাহ মোয়াজ্জেম হোসাইন(র)মাজার শরীফ সহ তার প্রতিষ্টিত হদুয়া সিনিয়র ফাজিল মাদরাসা,হাফিজি, নুরানী, এতিম খানা সহ আরও বেশকিছু গুরুত্বপুর্ণ স্থাপনা। আকস্মিক ভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনে হুমকির মুখে বাস¯ট্যান্ড, সাইক্লোন শেল্টার, বহু শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, সড়কসহ প্রায় শতাধিক গ্রাম। এরই মধ্যে এ ভাঙনে বিলীন হয়েছে জেলার অর্ধশত গ্রাম। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার।
