
প্রকাশ: ২৪ জুন ২০২০, ৫:৪৪

২ জুন থেকে সীমিত পরিসরে সিঙ্গাপুরের মসজিদসমূহে ওয়াক্তিয়া নামাজের জামাত আদায় করা হচ্ছে। এরই মধ্যে দেশটির ইসলামিক কাউন্সিল অফ সিঙ্গাপুর (MUIS) ঘোষণা দিয়েছে শুক্রবার (২৬ জুন) থেকে ধীরে ধীরে জুমার নামাজের জন্যে মসজিদগুলো খুলে দেওয়া হবে।
তবে জুমার নামাজে অংশ নেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মসজিদগুলোতে সীমিত সংখ্যক মুসল্লির প্রবেশ নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধবার (২৪ জুন) দেশটির ইসলামিক কাউন্সিল অফ সিঙ্গাপুর (এমইউআইএস)-এর বরাতে অন ইসলাম এ খবর দিয়েছে।
