রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩ নৌযান আটক করল ইসরায়েল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৫, ১১:৫৪

শেয়ার করুনঃ
ভূমধ্যসাগরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩ নৌযান আটক করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূলে যাওয়ার পথে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান অবৈধভাবে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে এই অভিযানে ৩৭টি দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদার বাহিনী।

সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটক হওয়া যাত্রীদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। এছাড়া সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আটক হওয়া যাত্রীদের মধ্যে আছেন।

তিনি আরও বলেন, নৌযান আটক এবং যাত্রীদের গ্রেপ্তারের পরও এই মিশন থেমে নেই। বহরের অন্য ৩০টি নৌযান এখনো ভূমধ্যসাগর পেরিয়ে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে। অংশগ্রহণকারীরা গাজায় পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করছেন।

আরও

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

এই অভিযানে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিচ্ছেন। ফলে বাংলাদেশের পক্ষ থেকেও গ্লোবাল এই মানবিক উদ্যোগে সরাসরি প্রতিনিধিত্ব তৈরি হয়েছে।

এদিকে গত বুধবার গভীর রাতে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলার ইউলারা নামের একটি নৌযানের ওপর ইসরায়েলি বাহিনী জলকামান ব্যবহার করেছে। এতে বহরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, নিরস্ত্র মানবিক সহায়তা বহরে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারা বিশ্বজুড়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিকভাবে আটক যাত্রীদের নিরাপত্তা ও মুক্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামাস নিয়ন্ত্রিত নৌযানগুলোকে নিরাপদে থামানো হয়েছে। আটক ব্যক্তিদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সবাই সুস্থ আছেন। তবে ইসরায়েল এই নৌবহরের হামাসের সঙ্গে সম্পর্কিত থাকার কোনো প্রমাণ এখনো দেখাতে পারেনি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাইসরায়েলি আটকগ্রেটা থুনবার্গশহিদুল আলম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

প্রায় ৪০টির বেশি ছোট-বড় নৌযান নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার এক আন্তর্জাতিক প্রচেষ্টা। এতে অংশ নিচ্ছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ, যাদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মীরা। বহরের যাত্রা শুরু হয়েছিল গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে, পরে ইতালি, তিউনিসিয়া ও গ্রিস থেকে আরও নৌযান এতে যোগ দেয়। বর্তমানে নৌযানগুলো গাজার উপকূল থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সর্বশেষ সংবাদ

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এর সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন বিমান বাহিনীর দুই শতাধিক সদস্য এবং পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান মহড়ায় অংশ নিতে যোধপুরে এসেছে।

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়নি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’-এর মাধ্যমে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সমাবেশে তিনি বিতর্কিত এসআইআর বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানান। নির্বাচনের পাঁচ মাস পর কলকাতার বাইরে এটি ছিল মমতার প্রথম

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এক সপ্তাহের কূটনৈতিক তৎপরতায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিজের নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে দেওয়া কঠোর ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, এই ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা এবং মিত্রদের অনাগ্রহসহ একাধিক সংকটের দৃশ্যমান

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকেই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না। ঘটনার তদন্ত এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী