শনিবার, ১৮ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বাংলাদেশকে আরো ১৭ কোটি ৩০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ৫:২৭

শেয়ার করুনঃ
বাংলাদেশকে আরো ১৭ কোটি ৩০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র নতুন করে ১৭ কোটি ৩০ লাখ ডলারের বেশি (প্রায় ১৪৮ কোটি টাকা) অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি মোকাবেলায় প্রচেষ্টা ও মহামারি পরবর্তী উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র এ সহায়তা দিচ্ছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সোমবার এ সহায়তা ঘোষণা করেন। 

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এই সহায়তা বাংলাদেশকে বিগত ২০ বছরে দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের ১০০ কোটি ডলারেরও বেশি স্বাস্থ্য সহায়তার অতিরিক্ত। নতুন করে এই সহায়তার মধ্যে ঢাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে এমন এলাকায় এক লাখ গরিব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে। 

এছাড়াও বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মসূচি জোরদার করতে এবং কভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির জন্য এই অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমেই বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলায় প্রায় তিন কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। 

আরও

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে হামলা ইরানের
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের শেষ ব্যাচের জন্য ইউএসএআইডি ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত 'কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং রোগী ব্যবস্থাপনা' শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ সোমবার শুরু হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশের কভিড-১৯ মোকাবেলায় আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে পেরে গর্বিত। ইউএসএআইডির মাধ্যমে নতুন এই তহবিল দিয়ে ঢাকায় বসবাসরত অভাবী ও ক্ষুধার্ত হাজার হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা কভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টায় আরো একটি উপায়ে অংশীদার হলাম।'

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, কভিড-১৯ মোকাবেলায় সহযোগিতা ও মানবিক সহায়তা কর্মসূচির পাশাপাশি গত ৩ মে ইউএসএআইডি মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ১৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সংশোধিত দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছেন। এই কার্যক্রমগুলো বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে ওঠা কভিড-১৯ এর প্রভাবসহ উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করবে এবং দুই দেশের শক্তিশালী অংশীদারির উদাহরণ হয়ে থাকবে।

সোমবারের অনুষ্ঠানে ইউএসএআইডি মিশন ডিরেক্টর ডেরিক ব্রাউন বলেন, 'ইউএসএআইডি বাংলাদেশের উন্নয়নে দীর্ঘদিনের সঙ্গী এ জন্য আমি গর্বিত। ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করতে ইউএসএআইডি প্রতিশ্রুতিবদ্ধ।'

আরও

নব্বই মিনিটের হামলার পর জ্বালানি রপ্তানিতে ইরানের হুঁশিয়ারি

নব্বই মিনিটের হামলার পর জ্বালানি রপ্তানিতে ইরানের হুঁশিয়ারি
অনুষ্ঠানে ঢাকার কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসক আয়েশা আনোয়ার শ্যামা, বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের ডা. মোহাম্মদ আহসানুল কবির ইতিপূর্বে প্রশিক্ষণ নেওয়ার ফলে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, প্রশিক্ষণের ফলে তাদের হালকা, মাঝারি ও গুরুতর উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দিতে সহজ হচ্ছে।

এছাড়া ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহারের বিষয়েও তারা জ্ঞান অর্জন করেছেন। এর ফলে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি রোগিদের আরো ভালো চিকিৎসা সেবা দিতে পারছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডাক্তার সানিয়া তাহমিনা, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অনিন্দ রহমান, ইউএসএআইডির জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের পরিচালক জেরসেস সিধওয়া ও ডাক্তার রিয়াদ মাহমুদ বক্তব্য রাখেন।
 

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা এবং অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি বহরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, মস্তুং এলাকার কাছে সংঘটিত এই হামলায় বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির দাবি, সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে নিরাপত্তা বহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনা সদস্যদের ওপরও আক্রমণ

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার অভ্যন্তরে মার্কিন বিশেষ বাহিনীর প্রধান ঘাঁটিকে লক্ষ্য করে এই সামরিক অভিযান

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

চলমান ইরান-যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘাতের ময়দানে যুক্তরাষ্ট্রের বাহিনী বড় ব্যবধানে এগিয়ে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি দেশের সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, আধুনিক সামরিক শক্তি ব্যবহার করতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে সফল হয়েছে এবং বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বিপুল পরিমাণ জ্বালানি

মার্কিন হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের হুমকি ইরানের

মার্কিন হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের হুমকি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা অবকাঠামোতে হামলা চালালে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক সদর দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধসংক্রান্ত বক্তব্যের পর ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি দেশটির গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ