শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মন্দায় অর্থনীতি: বিশ্বব্যাংক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২০, ১৬:৫

শেয়ার করুনঃ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মন্দায় অর্থনীতি: বিশ্বব্যাংক
প্রাণসংহারি ভাইরাস করোনা বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ যে মন্দার মুখে ফেলে দিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই ঘটেনি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মারাত্মক এ সংকটের কারণে চলতি বছরে বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে বলে জানানো হয়ে।বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে, করোনা মহামারির কারণে এ বছর বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ২ হারে সংকুচিত হবে। বিশ্বের বড় অংশের অর্থনীতিতে মাথা পিছু আয়ে যে হ্রাস দেখা দেবে তা ১৮৭০ সালের পর সর্বোচ্চ হবে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম মহামন্দা দেখা দেবে।

বিশ্ব অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির অর্ধবার্ষিক প্রতিবেদন ‘ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুকের’ জুন সংখ্যায় এ পূর্বাভাস তুলে ধরা হয়। পরে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব ব্যাংক আরও জানায়, বৈশ্বিক অর্থনীতি এখন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় পড়েছে। সব অঞ্চলে মাথাপিছু আয় কমার পাশাপাশি বাড়ছে বেকারত্বের হাহাকার। চলতি ২০২০ সালে বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ শতাংশ সংকুচিত হবে। তবে পরের বছরেই অর্থাৎ ২০২১ সালেই বৈশ্বিক জিডিপি ঘুরে দাঁড়াবে। তখন জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৫ দশমিক ৯ শতাংশ।

আরও

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪
আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‌‘দেশীয় চাহিদা এবং সরবরাহ, বাণিজ্য এবং আর্থিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ২০২০ সালে বিশ্বে উন্নত অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড ৭ শতাংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতির (ইএমডিই) দেশগুলোর অর্থনীতি এই বছর ২ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একসঙ্গে এই দলভূক্ত দেশগুলোর হিসেবে কমপক্ষে বিগত ষাট বছরে প্রথম কোনো সংকোচনের ঘটনা ঘটতে যাচ্ছে’ বলে প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘চলতি বছর মাথাপিছু আয় ৩ দশমিক ৬ শতাংশ হ্রাস পাবে, যা এই বছর লক্ষ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেবে।’বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দিনে ১ দশমিক ৯০ ডলার বা ১৬১ টাকার চেয়ে কম অর্থে জীবন যাপন করেন তবে তা চরম দারিদ্র্যসীমার নিচে।গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদন অনুযায়ী, ‘এই মহামারি সবচেয়ে বেশি আঘাত হেনেছে সেসব দেশের অর্থনীতিতে যেখানে ভাইরাসটির সংক্রমণ সবচেয়ে মারাত্মক এবং যেসব দেশ বিশ্ব বাণিজ্য, পর্যটন, পণ্য রপ্তানি এবং বাহ্যিক অর্থায়নের ওপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল।’

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমে ১ শতাংশে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ায় করোনা পরিস্থিতি প্রকট হলে দারিদ্র্য আরও বাড়বে বলে মনে করে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সায়লা পাজারবাসিয়োগলু বলেন, কোভিড-১৯ গভীরভাবে বিশ্বকে সংকটে ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী বড় ধরনের ঝুঁকি রয়েছে। আমাদের ব্যবসার প্রথম আদেশ হলো বিশ্ব স্বাস্থ্য ও অর্থনৈতিক জরুরিভাবে সমাধান করা। এর বাইরে আরও বেশি মানুষ দারিদ্র্য ও বেকারত্বের কবলে পড়বে।

আরও

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোহাম্মদ এসলামি। আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যেও ইরান তার পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এ বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষ কোনোভাবেই ইরানের ইউরেনিয়াম

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

মধ্যপ্রাচ্য সংকট: পাকিস্তানের মধ্যস্থতায় গোপন কূটনীতি !

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের জন্য ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। পরিস্থিতি এমন যে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরান বলছে, যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে এবং লেবাননকে চুক্তির বাইরে দেখায়। দুই পক্ষের এই অবস্থানগত পার্থক্যের কারণে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে সন্দেহ দেখা

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র এই ধর্মীয় স্থানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জামাতে নামায আদায়ের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভোরে মসজিদের গেট খুলে দেওয়া হলে শত

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

শান্তিচুক্তি টেকেনি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, মাত্র দশ মিনিটের অভিযানে লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু