
প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৫:২৮

ইতালি আর স্পেন ছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে লাশের লাইন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ২৯২ জন মহামারি এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর তালিকায় নাম উঠলো ২ হাজার ৬০৬ জনের।রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন এই তথ্য দিয়েছেন। তিনি গত ফেব্রুয়ারিতে দেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ১৭৪ জনকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
