
প্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ১৬:৫০

দিন যতই যাচ্ছে ততই ভয়াল রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই ভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্ত করেছে প্রায় ১২ লাখ ২ হাজার মানুষকে। প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে ৬৪ হাজারের।চীনের উহান উৎপত্তি থেকে এই ভাইরাস সেখানে তাণ্ডব চালানোর মৃত্যুপুরীতে পরিণত করেছে ইউরোপকে। ইতালি-স্পেনের পর এই ভাইরাসের ভয়াল থাবায় মৃত্যুকূপে পরিণত হয়ে ফ্রান্সও।
