
প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১৫:১

নভেল করোনাভাইরাসে মঙ্গলবার ইতালিতে আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও দেশটিতে মৃত্যুর ঘটনা ছিল ৬০১টি। এ পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ৮২০ জন মারা গেলেন।গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৭৮৯। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জন।ইউরোপের দেশটিতে এখনও চিকিৎসাধীন ৫৪ হাজার ৩০ জন। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৩ হাজার ৩৯৩ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৬ জন।
