সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনা প্রতিরোধে বিশ্ব নবীর নির্দেশনা মানার আহ্বান মার্কিন গবেষকের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ৪:৪০

শেয়ার করুনঃ
করোনা প্রতিরোধে বিশ্ব নবীর নির্দেশনা মানার আহ্বান মার্কিন গবেষকের
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ববাসীকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন মার্কিন এক গবেষক। যুক্তরাষ্ট্রের গবেষণা ও সংবাদভিত্তিক ম্যাগাজিন নিউজউইকের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনটি লিখেন মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির একজন গবেষক। এছাড়া একজন আন্তর্জাতিক বক্তা।

প্রতিবেদনে বলা হয়, ইমিউনোলজিস্ট ডা. অ্যান্থনি ফসি এবং মেডিকেল রিপোর্টার ডা. সঞ্জয় গুপ্তের মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, সংক্রামক রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইন থাকতে। একই সঙ্গে সুস্থ লোকদের জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। তারা দাবি করেছেন, এসব উপায়ই হলো করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম।

মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন তার রিপোর্টে লিখেন, আপনারা কি জানেন মহামারির সময়ে সর্বপ্রথম কে এই সবচেয়ে ভালো কোয়ারেন্টাইনের উদ্ভাবন করেছেন? আজ থেকে প্রায় ১৩শ বছর আগে ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মাদই (সা.) পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন। যদিও তার সময়ে সংক্রামণ রোগের মতো কোনো বিশেষজ্ঞ ছিলেন না। তারপরেও তিনি এসব রোগব্যাধিতে তার অনুসারীদের যে নির্দেশনা দিয়েছেন, তা ছিল কভিড-১৯ এর মতো প্রাণঘাতী রোগ মোকাবেলায় দুর্দান্ত পরামর্শ। তার সেই পরামর্শ মানলেই করোনার মতো যেকোনো মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আরও

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল

বিতর্কিত বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল
এর উদাহরণ হিসেবে মার্কিন গবেষক মোহাম্মাদ (সা.)-এর একটি বাণী উল্লেখ করেন। তিনি লিখেন- ‘মোহাম্মাদ (সা.) বলেছেন, যখন তুমি কোনো ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও তখন সেখানে প্রবেশ করো না। পক্ষান্তরে প্লেগ যদি তোমার অবস্থানস্থল পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওই জায়গা ত্যাগ কোরো না।’ তিনি আরও বলেছেন, ‘যারা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে তাদের থেকে সুস্থ মানুষকে দূরে থাকতে হবে।’

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এভাবে বিভিন্ন সময়ে মানব জাতিকে সংক্রামণ থেকে রক্ষা করতে মোহাম্মাদ (সা.) রোগব্যাধিতে আক্রান্ত লোকদের পরিচ্ছন্নতার ব্যাপারেও উদ্বুদ্ধ করতেন। এ ব্যাপারে নবীর অমূল্য বাণীগুলো হচ্ছে- ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ ‘ঘুম থেকে ওঠার পরে হাত ধৌত করো। কেননা ঘুমের সময় তোমার হাত কোথায় স্পর্শ করেছে তা তুমি জান না।’

‘খাওয়ার আগে ও পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে।’ ইত্যাদি। মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন তার প্রতিবেদনে আরো লিখেন, আর যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তখন মোহাম্মাদ (সা.) তার অনুসারীদের সে বিষয়ে কী ধরণের পরামর্শ দিয়েছিলেন তা জানতে হবে। সে সময় তিনি মানুষদের চিকিত্সা এবং ওষুধ খেতে উত্সাহিত করতেন। তিনি বলেছেন, ‘আল্লাহ কোনো রোগ তার প্রতিকার না দিয়ে তৈরি করেননি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
সবচেয়ে বড় কথা, মোহাম্মাদ (সা.) এটা বলেননি যে, শুধু তুমি প্রার্থনা করে বসে থাকবে। বরং তুমি প্রার্থনার পাশাপাশি চিকিৎসা নেবে। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে মৌলিক নিয়মগুলি মেনে চলবে। এর উদাহরণ হিসেবে মোহাম্মাদ (সা.)-এর সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন মার্কিন গবেষক।

আরও

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিভক্ত, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য
তিনি তিরমিজি শরিফের বরাত দিয়ে লিখেন, ‘একদিন, নবী (সা.) এক বেদুইনকে লক্ষ্য করলেন যে, সে তার উটটি না বেঁধে চলে যাচ্ছে। তখন তিনি বেদুইনকে জিজ্ঞাসা করলেন, ‘তুমি তোমার উটটি বেঁধে রাখছো না কেন?’ জবাব বেদুইন বললো, ‘আমি আল্লাহ উপর ভরসা রেখেছি।’ তখন নবী বললেন, ‘তোমার উটটি আগে বেঁধে রাখ, তারপর আল্লাহ উপর আস্থা রাখ।’

মোটকথা, মোহাম্মাদ (সা.) ধর্মীয় ক্ষেত্রে যেমন অবদান রেখে অমর হয়ে আছেন। ঠিক তেমনি মানুষের জীবনযাপন বিষয়ক মহামূল্যবান যে পরামর্শ তিনি দিয়ে গেছেন তা আজও অনুকরণীয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

টিকাদান উদ্বোধনের দিনেই বরিশালে সড়ক উন্নয়ন কাজের সূচনা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

ইরানের আকাশসীমায় মার্কিন অভিযান ব্যর্থ, দাবি তেহরানের

নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। রোববার (৫ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া-এর মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, মধ্য ইরানের ইসফাহান শহরের দক্ষিণাঞ্চলে পরিচালিত এক সমন্বিত সামরিক অভিযানে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। দাবি করা হয়, নিখোঁজ পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের গভীরতার ভিত্তিতে বিভিন্ন দেশকে তিনটি শ্রেণিতে ভাগ করে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী দেশগুলোকে ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ ও ‘বন্ধুত্বপূর্ণ’—এই তিন শ্রেণিতে বিভক্ত করা হবে। ‘শত্রু’ হিসেবে চিহ্নিত দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু উদ্ধারে অভিযান

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে ব্যাপক অনুসন্ধান অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, নিখোঁজ সেনাকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানের ভেতরে প্রবেশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, উদ্ধার অভিযানে ইতোমধ্যে যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

আগ্রাসন থামানো না হলে যুদ্ধ চালাবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি জানিয়েছেন, আগ্রাসী পক্ষ অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তেহরান। শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে শেখারচি বলেন, ইরানের সামরিক কৌশল শুধুমাত্র পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কোনো

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মিত্রদের নিরাপত্তায় ইরানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার (১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ মূলত ওই অঞ্চলে মার্কিন মিত্রদের দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন। ট্রাম্পের বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগের মন্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে যুদ্ধের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। ভাষণে ট্রাম্প