
প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১৬:৫৭

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সোফি গ্রেগরি অসুস্থতাবোধ করেন। পরে তার করোনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে সে পরীক্ষার প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। প্রতিবেদন পাওয়ার আগেই স্বেচ্ছা আইসোলেশনে যান ট্রুডো ও তার স্ত্রী।এদিকে জাস্টিন ট্রুডোর শরীরে ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে তার কার্যালয়। এক বিবৃতিতে তার কার্যালয় থেকে জানানো হয়, ট্রুডোর তেমন কোনো আশঙ্কা না থাকলেও চিকিৎসকের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন ফ্যাবিও ওয়াজনগার্টন। সম্প্রতি তিনি ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে ফ্যাবিও ওয়াজনগার্টন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে ছিলেন। সে সময় তারা দুজন ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং পরস্পর হাত মেলান।