
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ২:২৫

প্রাণঘাতী করোনাভাইরাসের পর আরেকটি ভাইরাসের সংক্রমণে চীনে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির ইউনান প্রদেশে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।-খবর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের।
সংবাদমাধ্যমটি জানায়, চীনের শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তি হান্টা নামের ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ জন্য তাকে বহনকারী বাসের বাকি ৩২ যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব