
প্রকাশ: ১১ মার্চ ২০২০, ২২:১
করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। এই ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনসহ বিশ্বের অনেক দেশে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও এই ভাইরাসের কবলে পড়েছে। ইরানে এই ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে। এদিকে, করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক খেলায় মেতে না ওঠার জন্য সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারন করেছে ইরান। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানে আগমনকারী সৌদি নাগরিকদের পাসপোর্টে অ্যারাইভাল সিল মারা হয় না। এমনটাই অভিযোগ করেছে রিয়াদ। এই প্রেক্ষিতে রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সাইয়্যেদ মুসাভি ওই আহ্বান জানান। সাইয়্যেদ মুসাভি বলেন, এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও ব্যাখ্যা দিয়েছে। কাজেই অতি সাধারণ একটি বিষয় নিয়ে আবারো প্রশ্ন তোলা বিস্ময়কর।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব