প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন জানিয়েছে দেশগুলো। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
