প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪০

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজে মাইন বিস্ফোরণের খবর বাজারে অস্থিরতা তৈরি করেছে।
