প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
