সোমবার, ২০ জুলাই, ২০২৬৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের সমন্বিত হামলা, নিহত ৩৮

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ১৬:৪৭

শেয়ার করুনঃ
আফগানিস্তানে তালেবানের সমন্বিত হামলা, নিহত ৩৮

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সমন্বিত হামলায় নিরাপত্তা বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১১ তালেবান নিহত হয়। বুধবার আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি প্রদেশের কয়েকটি চেকপয়েন্টে তালেবান গেরিলারা হামলা চালায়।

বাল্খ প্রদেশের পুলিশ প্রধান আজমাল ফাইয়াজ জানান, দিনের প্রথমভাগে তালেবান গেরিলা একটি চেকপয়েন্টে হামলা চালায়। এতে অন্তত সাত পুলিশ নিহত হন। চেকপয়েন্টের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। তালেবানের মুখপাত্র দাবি করেছেন, হামলায় ১১ পুলিশ নিহত হয়েছে তবে প্রাদেশিক পরিষদের সদস্য আফজাল হাদিদ মৃতের সংখ্যা নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, তালেবানের হামলার পর চার পুলিশ নিখোঁজ রয়েছে।

আফজাল হাদিদ বলেন, এটি এখনো নিশ্চিত নয় যে, ওই চার পুলিশ তালেবান গেরিলাদের হামলায় সহযোগিতা করেছে নাকি তারা তালেবানের হাতে আটক হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় কন্দুজ প্রদেশে তালেবানের অন্য এক হামলায় নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হন। এছাড়া, পার্শ্ববর্তী তাখার প্রদেশে মারা গেছে সাতজন। তাখার প্রদেশের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১১ তালেবান নিহত হয়। সংঘর্ষের স্থানটি তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

আরও

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের

তালেবান গেরিলারা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত শান্তি আলোচনা চালাচ্ছে তখন তারা আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা করলেও তালেবান আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি নয়। তারা আফগান সরকারকে বৈধ সরকার বলে মনে করে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

এআই ক্যামেরায় নজরদারিতে আসছে দেশের মহাসড়ক

এআই ক্যামেরায় নজরদারিতে আসছে দেশের মহাসড়ক

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সহকারী হলেন রাশেদ খাঁন

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর সহকারী হলেন রাশেদ খাঁন

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

বিপৎসীমার কাছাকাছি তিস্তা, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা আরও বাড়ছে

বিপৎসীমার কাছাকাছি তিস্তা, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা আরও বাড়ছে

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

তোরেসের গোলে মেসিদের কাঁদিয়ে বিশ্বকাপ জিতল স্পেন

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নবম রাতেও মার্কিন হামলা অব্যাহত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য নিয়ে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটার দিকে নতুন দফার হামলা শুরু হয়। এর পরপরই ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। বার্তাসংস্থা আনাদোলুর

জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির, ড্রোন ভূপাতিতেরও ঘোষণা

জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির, ড্রোন ভূপাতিতেরও ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক সংঘাতের দাবি সামনে এসেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় মার্কিন সি-১৭ পরিবহণ বিমান এবং পি-৮ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে একাধিক সামরিক বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র, বাড়ছে সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র, বাড়ছে সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অতিরিক্ত যুদ্ধবিমান ও মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানো শুরু করেছে। একই সঙ্গে অঞ্চলজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন, কঠোর ভ্রমণ সতর্কতা, সামরিক পরিকল্পনায় পরিবর্তন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন অভিযানের প্রস্তুতির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও ইসরায়েলি কর্মকর্তারা এখনই পূর্ণমাত্রার

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন বিধিনিষেধ কার্যকরের প্রস্তুতি

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন বিধিনিষেধ কার্যকরের প্রস্তুতি

বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অন্যতম আকর্ষণীয় গন্তব্য। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শিক্ষার্থী ভিসানীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নতুন প্রস্তাবিত নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্ধারণ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, একাডেমিক কার্যক্রম বদল এবং পড়াশোনা শেষ হওয়ার পর দেশটিতে থাকার সুযোগ—সব ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্কিন হোমল্যান্ড

কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে

কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলায় নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ৩টা ৩৮ মিনিটের দিকে দ্বীপটির আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের নিরাপত্তা সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাসনিমের স্থানীয় সংবাদদাতা জানান, কেশম দ্বীপের উপকণ্ঠের কয়েকটি স্থানে হামলার ঘটনা