বুধবার, ২৪ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

একদিকে খাবারের পাহাড়, আরেক দিকে কঙ্কালসার শিশু!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ১৮:১৫

শেয়ার করুনঃ
একদিকে খাবারের পাহাড়, আরেক দিকে কঙ্কালসার শিশু!

খাবারের বিশাল থালার চারপাশে মাত্র দু’চারজন লোক। থালার মধ্যে বিরিয়ানির সঙ্গে আস্ত খাশি বা ছোটখাটো উট ভুনা রয়েছে, চারপাশে আছে হরেক রকম ফল। কোমল পানীয়ও রয়েছে কয়েক পদের। এটি সৌদি আরবের যে কোনো পরিবারের ছোটোখাটো উৎসবে খাওয়ার চিত্র। স্বাভাবিকভাবে বাড়িতে যে খাবার খাওয়া হয় তাতেও পদের কোনো অভাব থাকে না। 

অথচ তেলসমৃদ্ধ এই দেশটির প্রতিবেশী ইয়েমেনের চিত্রটি ঠিক এর বিপরীত। দেশটির প্রায় দেড় কোটি মানুষ খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। নিজেদের দোষে নয়, বরং সৌদি আরবের হামলার কারণেই ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তারা। মানবতার এই পরাজয় সৌদি শাসক তো দূরের কথা দেশটির পশ্চিমা মিত্রদের বিবেককেও নাড়া দেয় না।

২০১৮ সালে রিয়াদের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের হিসেবে, বিশ্বে খাদ্য অপচয়ের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের ৩০ শতাংশ খাদ্য অপচয় হয় দেশটিতে। বছরে এক সৌদি নাগরিক ২৫০ কেজি খাবার অপচয় করেন, আর্থিক বিচারে এর মূল্য দাঁড়ায় ১৩ দশমিক শূন্য সাত বিলিয়ন মার্কিন ডলার!

আরও

সিন্ধু জলচুক্তি স্থগিতের পর ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সিন্ধু জলচুক্তি স্থগিতের পর ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণের কারণে সৌদি আরবের ৫৯ দশমিক ৪ শতাংশ মানুষ অতিরিক্ত ওজন সমস্যায় ভোগেন। এছাড়া ২৩ দশমিক ৯ শতাংশ ডায়াবেটিকসে, ৪০ দশমিক ৫ শতাংশ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন। ইয়েমেনের উত্তরের পুরোটা সীমান্তজুড়েই রয়েছে সৌদি আরব। সমধর্মাবলম্বীর দেশ হলেও প্রতিবেশীর প্রতি সৌদি আরবের আচরণ অত্যন্ত নিষ্ঠুর। পাঁচ বছর ধরে রিয়াদ দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে স্রেফ রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য। 

সৌদি হামলার কারণে ইয়েমেনের তিন কোটি বাসিন্দার মধ্যে খাদ্যাভাবে পড়েছে দুই কোটি ১ লাখ মানুষ। আর খাদ্যাভাবে মৃত্যুঝুঁকিতে রয়েছে এক কোটি ৪৪ লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার মানুষ। বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে, খাদ্যভাবে প্রতিদিন ক্ষুধা নিয়ে সকালে ঘুম ভাঙ্গে ইয়েমেনের এক কোটি ৫৯ লাখ মানুষের। ইউনিসেফের হিসেবে, দেশটির ১৮ থেকে ২৮ লাখ শিশু খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছে। এই শিশুরা রয়েছে প্রাণঘাতি অপুষ্টির ঝুঁকিতে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, সৌদি আরবের এক জন সাধারণ মানুষ যখন তৃষ্ণা মেটাতে কোমল পানীয়ের বোতলে চুমুক দেন, তখন নিরাপদ পানির অভাবে দিন পার করতে হয় ইয়েমেনের এক কোটি ৯৩ লাখ মানুষকে। নিরাপদ পানির অভাবে গত দুই বছরে দেশটির ১০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে।

খাদ্য অপচয়ের মাধ্যমে বছরে যে পরিমাণ অর্থ স্রেফ নর্দমায় ঢালেন সৌদি নাগরিকরা তা দিয়ে ইয়েমেনের তিন কোটি মানুষের সারা বছরের খাদ্যের জোগান হয় অনায়সে। অবশ্য সৌদি শাসকদের এর দিকে তাকানোর সময় নেই। তাদের প্রতিই হয়তো প্রেমেন্দ্র মিত্র প্রশ্ন ছুঁড়েছিলেন- ‘রাজপথে এই সব কচি কচি শিশুর কঙ্কাল–মাতৃস্তন্যহীন/ দধীচির হাড় ছিলো এর চেয়ে আরো কি কঠিন?’

আরও

ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকত না—মার্কিন রাষ্ট্রদূত

ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকত না—মার্কিন রাষ্ট্রদূত

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

হরমুজ প্রণালিতে সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দরপতন

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজে অপরিশোধিত তেল পরিবহন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি সামান্য হ্রাস পেয়ে ৭৭ দশমিক ৭০ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক মারিভ-এ প্রকাশিত এক বিশেষ সামরিক বিশ্লেষণে আঙ্কারার ক্রমবর্ধমান সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী দেশ।

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

সুইজারল্যান্ডে টানা ১৮ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমঝোতা হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এই চুক্তির মাধ্যমে শুধু অবরুদ্ধ অর্থই ছাড় হচ্ছে না, বরং ইরানের

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে দুই দিনে ১৮ জনের মৃত্যু

রেকর্ডভাঙা দাবদাহ ও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির বিভিন্ন অঞ্চলে রোববার (২১ জুন) ও সোমবার (২২ জুন) মাত্র দুই দিনের ব্যবধানে অন্তত ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের জরুরি বিভাগ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বোর্দেওক্সে গত দুই দিনে তাপমাত্রা ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা শহরের ইতিহাসে সর্বোচ্চ। চরম গরমে সেখানে ৮০ থেকে ৯৫

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮ নতুন স্থলবন্দর গড়ার পরিকল্পনা ভারতের

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য ও যাত্রী চলাচল আরও সহজ করতে ভারতের পশ্চিমবঙ্গে ৭ থেকে ৮টি নতুন আন্তর্জাতিক স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশটির ভূমি বন্দর কর্তৃপক্ষ (এলপিএআই) এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এলপিএআই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন স্থলবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাই করছে।